সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রেললাইনে তথ্যচিত্র শুট করতে গিয়ে চলন্ত ট্রেনের ধাক্কায় বেঘোরে প্রাণ হারাল দুই কলেজ ছাত্র। আহত আরও এক। সোমবার দুপুর নাগাদ এই মর্মান্তিক ঘটনাটি ঘটে দমদম ও বেলঘরিয়ার মাঝের এলাকায়। মৃত দুই ছাত্রের নাম শৈশব দলুই (২০) ও সুনীল তাঁতি (১৯)। আহত শৌনদীপ সাঁতরা (১৯) নামে আরও এক ছাত্র।
জানা গিয়েছে, মৃত শৈশব ও সুনীল একজন সুরেন্দ্রনাথ অন্যজন বঙ্গবাসী কলেজের ছাত্র। শৌনদীপ সুরেন্দ্রনাথ কলেজে পড়েন। তিনজনে মিলে একটি তথ্যচিত্র তৈরির পরিকল্পনা করছিলেন। রেললাইনে নেমে তারই শুটিং করছিলেন কলেজ পড়ুয়ারা। মোবাইলের মাধ্যমে শুটিং করছিলেন তাঁরা। নিজেদের কাজে এতটাই মগ্ন ছিলেন যে খেয়ালই করেননি ওই লাইনেই প্রবল গতিতে বজবজ থেকে নৈহাটিগামী ট্রেন ছুটে আসছে। শৈশব ও সুনীলকে সরাসরি ধাক্কা মারে ট্রেনটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের। ট্রেনের হাওয়ায় দূরে ছিটকে পড়ে শৌনদীপ।
[৯৫ শতাংশ পদের জন্যই চাই আইটিআই ডিপ্লোমা, রেলে নিয়োগ ঘিরে বিক্ষোভ]
স্থানীয়রা এসে তাঁকে উদ্ধার করে কাছের হাসপাতালে পাঠান। খবর দেওয়া হয় বেলঘরিয়া জিআরপি-কে। জিআরপি-র কর্মীরা এসে দু’টি মৃতদেহ উদ্ধার করেন। প্রথমে শিয়ালদহ হাসপাতালে নিয়ে যাওয়া হয় দেহ দু’টি। কিন্তু কলেজের কাছে হওয়ার সেখানে ভিড় বাড়তে পারে। এই আশঙ্কায় দেহ দু’টি আরজি কর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। রেলে দুর্ঘটনার এমন খবর নতুন নয়। সেলফি তুলতে গিয়ে কিংবা কানে হেডফোন দিয়ে লাইন পার হতে গিয়ে মৃত্যুর ঘটনা একাধিকবার ঘটেছে। তবে তথ্যচিত্র নির্মাণের ঝোঁকে দু’টি তরতাজা প্রাণের এভাবে শেষ হয়ে যাওয়া কোনওভাবেই মেনে নিতে পারছেন না আত্মীয়-বন্ধু-বান্ধবরা। হাওয়ার চোটে পড়ে যাওয়ায় শৌনদীপের শরীরে সামান্য আঘাত লেগেছে। তবে তাঁর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল বলে জানা গিয়েছে। তবে দুই বন্ধুকে হারানোর শোক বোধহয় তাঁকে সারা জীবন বয়ে বেড়াতে হবে।
[শহরে ফের বেপরোয়া গতি, পড়ুয়া সমেত স্কুলবাস ধাক্কা মারল সরকারি বাসে]
সর্বশেষ খবর
-
ফের রণক্ষেত্র মণিপুর, স্কুলের প্রধানশিক্ষক-সহ ৫ জনের রক্তে লাল হল মাটি!
-
‘বেঁচে আছে তো?’ বেড়াতে গিয়ে বিধ্বস্ত নেপালে নিঁখোজ কলকাতার ৬! উৎকণ্ঠায় পরিবার
-
মুহূর্তে ‘জলরাক্ষস’ গ্রাস করল স্ত্রী-পুত্রকে! নেপালের ব্যবসায়ীর দু’চোখে এখনও আতঙ্ক ও বিষাদ
-
ক্যামাক স্ট্রিটে ফের ঝুলল ‘বেআইনি’ হোর্ডিং! ‘যতদূর যেতে হয়, যাব’ পুলিশের সঙ্গে গাজোয়ারির পর হুঁশিয়ারি অভিষেকের
-
মহারাষ্ট্র পিএসসি পরীক্ষার প্রশ্ন ‘ফাঁস’! ব্যর্থ প্রেমকাহিনিতেই প্রকাশ্যে কেলেঙ্কারি