হাতিয়ার স্থূল শরীর, মহিলা চোরের কারসাজিতে নিঃস্ব রেলযাত্রীরা

মহিলা দুষ্কৃতীর এই অভিযানে তটস্থ রেল পুলিশ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১, ২০১৮, ০৯:৩৩

options
link
হাতিয়ার স্থূল শরীর, মহিলা চোরের কারসাজিতে নিঃস্ব রেলযাত্রীরা

সুব্রত বিশ্বাস: স্থূল শরীরকে কাজে লাগিয়ে যাত্রীদের নিঃস্ব করছে এক মহিলা দুষ্কৃতী। হাওড়া স্টেশনের মতো গুরুত্বপূর্ণ স্টেশনে মহিলা দুষ্কৃতীর সফট টার্গেট ফুডপ্লাজা, কেএফসি-র মতো কাফেটেরিয়াগুলি। সোমবার নিউ কমপ্লেক্সের কেএফসিতে হানা দেয় ওই মহিলা। যাত্রীর ব্যাগ থেকে মানি পার্স বের করে ৬০০০ টাকা নিয়ে নেয়। এর আগেও ওই মহিলা কেএফসিতে হানা দিয়েছে বলে জেনেছে পুলিশ। কয়েক মাস আগে ওল্ড কমপ্লেক্সে ফুডপ্লাজাতে হানা দিয়েছিল ওই মহিলা দুষ্কৃতী।

Advertisement

[নকল সোনা জমা দিয়েই ব্যাংক থেকে ঋণ, বড়সড় প্রতারণা চক্রের হদিশ বীরভূমে]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ফুডল্পাজার কর্মকর্তা শঙ্কর নাগ জানান, অভিযোগের পর সিসিটিভির ফুটেজে দেখা যায়, ওই স্থূলকায় মহিলা খাবার টেবিলে বসা অন্য যাত্রীর ব্যাগ পা দিয়ে আস্তে আস্তে নিজের দিকে টেনে নেয়। এরপর শাড়ির আঁচলে ঢেকে তা খুলে সুনিপুণ দক্ষতার সঙ্গে বের করে নেয় টাকার ব্যাগ। এরপর বাইরে এনে পার্স থেকে টাকা বের করে সেই পার্স ফেলে দেয় ডাস্টবিনে। এরপর আবার ফিরে এসে দোতলায় একইভাবে যাত্রীর ব্যাগ নিয়ে কেটে পড়ে। ফুটেজের এই দৃশ্য রেল পুলিশ নিজেদের হেফাজতে নেয়। কেএফসি কর্মীরাও ওই মহিলাকে শনাক্ত করেন। মহিলা দুষ্কৃতী বারবার এই অপারেশন চালাচ্ছে বিকেল তিনটে থেকে চারটের মধ্যে। রেল পুলিশ মহিলা দুষ্কৃতী ধরতে স্টেশনজুড়ে তল্লাশি চালালেও এখনও সাফল্য পায়নি বলে জানা গিয়েছে। কালো স্থূলকায়া ওই মহিলার বয়স চল্লিশ-পঁয়তাল্লিশ বছরের মতো। সম্ভবত দক্ষিণ ভারতীয় বলে পুলিশের অনুমান।

Advertisement

হাওড়া স্টেশনে যখন মহিলা দুষ্কৃতীর এই অভিযানে তটস্থ রেল পুলিশ, ঠিক তখনই হাওড়া থেকে দূরপাল্লার ট্রেন ছাড়ার পর ইয়ার্ড এলাকায় চলন্ত ট্রেনে অবাধে চড়ছে হকাররা। হকারের ছদ্মবেশে ট্রেনে চড়তে পারে দুষ্কৃতীরা। এই আশঙ্কা যাত্রীদের। ছাড়ার পর ট্রেনের গতি কারশেড পর্যন্ত কম থাকে। সেই সুযোগে আপ ট্রেনগুলিতে অবাধে চড়ছেন হকাররা। হাওড়া থেকে বর্ধমান, খড়গপুর পর্যন্ত চলে যাচ্ছেন হকাররা। ডাউনেও বর্ধমান, খড়গপুর থেকে হকাররা ট্রেনে চড়ে ফেরি করতে করতে পৌঁছে যাচ্ছেন হাওড়ায়। স্টেশনে ঢোকার আগেই কারশেড এলাকায় নেমে যাচ্ছেন হকাররা। এভাবে হকার সেজে দুষ্কৃতীরা হামলা চালাতে পারে যাত্রীবাহী ট্রেনে। যদিও কুছ পরোয়া নেহি এমনই মনোভাব আরপিএফের। অপরাধ দেখাই তাদের লক্ষ্য। যদিও এই অন্যায় চলছে তাদেরই মদতে বলে অভিযোগ। হকার প্রতি ১০০ টাকা নেয় আরপিএফ বলে জানা গিয়েছে। জলের অভাবের সূত্র ধরে যাত্রীদের কাছে মোটা দামে তা বিকোচ্ছে। এছাড়া ঝালমুড়ি, থেকে ব্যবহার্য সামগ্রী সবই বিক্রি হচ্ছে মোটা দামে।

[দেখলেন না আত্মীয়-প্রতিবেশীরা, অসুস্থ হয়ে মৃত্যু ঘরবন্দি বৃদ্ধার]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.