সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কংগ্রেস এবং বিজেপির সংঘর্ষকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল সেন্ট্রাল অ্যাভেনিউ৷ বৃহস্পতিবার কংগ্রেসের যুব মোর্চার তরফ থেকে বিজেপি ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়৷ এই বিক্ষোভকে কেন্দ্র করেই কার্যত কংগ্রেস ও বিজেপির কর্মীদের মধ্যে হাতাহাতি বাধে৷ বিক্ষোভে প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করা হয়েছিল যুব-কংগ্রেসের পক্ষ থেকে৷
জানা গিয়েছে, নোট বাতিল ইস্যুতে কংগ্রেস সদস্যরা বৃহস্পতিবার দুপুরে বিজেপি ভবনের সামনে বিক্ষোভ দেখাতে থাকলে বিজেপি সদস্যরা বিরোধিতা করেন৷ কংগ্রেসের তরফ থেকে সেখানে কুশপুতুল পোড়ানো হয় বলেও জানা গিয়েছে৷ বচসার পর রীতিমতো হাতাহাতি শুরু হয়ে যায় দু’পক্ষের মধ্যে৷ ঘটনার জেরে যান চলাচল বন্ধ হয়ে যায় সেন্ট্রাল অ্যাভেনিউতে৷ পরিস্থিতির সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ৷ কংগ্রেস সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয় বলেও জানা গিয়েছে৷
ঘটনার জেরে উত্তপ্ত হয়ে ওঠে সেন্ট্রাল অ্যাভেনিউ চত্ত্বর৷ ঘটনায় গেফতার হয়েছেন বহু৷
সর্বশেষ খবর
-
ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার, অভিষেকের ক্রিকেট কেরিয়ার কি শেষ? কী ভাবছে দিল্লি ক্যাপিটালস, সিএবি?
-
দাড়িভিটে নিহত ছাত্রদের সম্মান জানাতে উদ্যোগে এবিভিপি, ২০ সেপ্টেম্বর ভাষা দিবস পালনের ডাক
-
নিউটাউনের পর পূর্বস্থলী! ঘরে তরুণীর দেহ, জেরায় অসঙ্গতি থাকায় আটক লিভ-ইন সঙ্গী
-
FCRA বিল নিয়ে তাড়াহুড়ো নয়, দরকারে ‘ঠান্ডা ঘরে’ পাঠাতে রাজি সরকার! দাবি সূত্রের
-
যন্তর মন্তর অতীত, এবার দেশজুড়ে নয়া কর্মসূচি ঘোষণা ‘আরশালো’দের, ফের বিক্ষোভের ছক?