West Bengal

এবার বাংলার সরকারি স্কুলে ‘ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর ল্যাব’, খুলবে কর্মসংস্থানের পথ

স্কুলশিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে, এই ল্যাবের মাধ্যমে শিক্ষার্থীদের মূলত অ্যানিমেশন, ভিজুয়াল এফেক্টস, গেমিং, কমিকস এবং এক্সটেন্ডেড রিয়্যালিটি-সহ বিভিন্ন আধুনিক ও কর্মমুখী প্রযুক্তির উপর বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: জুলাই ১৭, ২০২৬, ১৬:১২

options
link
এবার বাংলার সরকারি স্কুলে ‘ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর ল্যাব’, খুলবে কর্মসংস্থানের পথ
বাংলার সরকারি স্কুলে 'ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর ল্যাব'। ফাইল ছবি

ডিজিটাল অর্থনীতির জন্য দক্ষ মানবসম্পদ তৈরি করে কর্মসংস্থানের পথ খুলে দিতে সরকারি স্কুলে এবার ‘ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর ল্যাব’ তৈরির উদ্যোগ নিতে শুরু করল স্কুল শিক্ষা দফতর। নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের জন্য এই বিশেষ প্রকল্প গ্রহণ করা হচ্ছে। যার লক্ষ্য  প্রতি বছর প্রায় ১০ হাজার পড়ুয়াকে ডিজিটাল কনটেন্ট তৈরির আধুনিক প্রশিক্ষণ দেওয়া।

Advertisement

স্কুলশিক্ষা দপ্তর সূত্রে জানা গিয়েছে, এই ল্যাবের মাধ্যমে শিক্ষার্থীদের মূলত অ্যানিমেশন, ভিজুয়াল এফেক্টস, গেমিং, কমিকস এবং এক্সটেন্ডেড রিয়্যালিটি-সহ বিভিন্ন আধুনিক ও কর্মমুখী প্রযুক্তির উপর বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। এর মূল উদ্দেশ্য হল স্কুল স্তর থেকেই পড়ুয়াদের সৃজনশীলতার বিকাশ অ্যানিমেশন-ভিএফএক্স শিখবে পড়ুয়ারা। ঘটানো এবং ভবিষ্যতের ডিজিটাল অর্থনীতির উপযোগী দক্ষ মানবসম্পদ তৈরি করা। প্রকল্পটি দ্রুত বাস্তবায়নে স্কুল শিক্ষা দপ্তর তৎপরতা শুরু করেছে।

Advertisement

রাজ্যের বিদ্যালয়গুলিতে তথ্যপ্রযুক্তি এবং কম্পিউটার ল্যাবের বর্তমান পরিকাঠামো, যন্ত্রপাতি ও প্রয়োজনীয় অন্যান্য তথ্যের বিবরণ সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে। স্কুল শিক্ষা কমিশনার এই বিষয়ে বিভিন্ন জেলার জেলা বিদ্যালয় পরিদর্শকদের চিঠি পাঠিয়েছেন। নির্দেশিকা অনুযায়ী, সংশ্লিষ্ট স্কুলগুলিকে ২২ জুলাইয়ের মধ্যে তাদের আইসিটি এবং কম্পিউটার ল্যাব সংক্রান্ত সমস্ত বিস্তারিত তথ্য শিক্ষা দপ্তরে জমা দিতে হবে। সরকারের এই যুগোপযোগী উদ্যোগের ফলে স্কুল স্তর থেকেই পড়ুয়ারা প্রযুক্তিনির্ভর সৃজনশীল শিক্ষায় উৎসাহিত হবে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.