রাজ্য জুড়ে অশান্তি বন্ধে গীতা, কোরান বিলি করবে ছাত্র পরিষদ

হানাহানি রুখতে প্রাক নববর্ষ পরিকল্পনা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২৮, ২০১৮, ২১:০১

options
link
রাজ্য জুড়ে অশান্তি বন্ধে গীতা, কোরান বিলি করবে ছাত্র পরিষদ

রাহুল চক্রবর্তী: সাধারণ মানুষের মধ্যে হানাহানি রুখতে প্রাক নববর্ষের পরিকল্পনা নিল ছাত্র পরিষদ। এজন্য মানুষের মধ্যে গীতা, কোরান বিলি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। মূলত হানাহানি থামিয়ে মানুষ যাতে সচেতন হয়, সেদিকেই লক্ষ্য ছাত্র পরিষদের।

Advertisement

[মদ না পেয়ে হাসপাতাল থেকে উধাও রোগী, শোরগোল ন্যাশনাল মেডিক্যাল কলেজে]

রামনবমীর অনুষ্ঠানকে ঘিরে গত কয়েকদিন ধরে উত্তাল বাংলার রাজ্য রাজনীতি। আসানসোল, রানিগঞ্জ-সহ রাজ্যের একাধিক এলাকায় অশান্তি ছড়িয়েছে। সেইসঙ্গে প্রতিদিন চলছে শাসক-বিরোধীদের মধ্যে রাজনৈতিক তরজা। দু’পক্ষই পরস্পরের বিরুদ্ধে অভিযোগ আনছে। এই অবস্থায় কংগ্রেসের শাখা সংগঠন ছাত্র পরিষদ নতুন পরিকল্পনা নিয়েছে। সাধারণ মানুষের মধ্যে বিবেকের বাণী ছড়িয়ে দিতে বিনামূল্যে বিলি করা হবে গীতা, কোরান। সঙ্গে থাকবে রামকৃষ্ণ, বিবেকানন্দের বই।

Advertisement

এই প্রসঙ্গে ছাত্র পরিষদের রাজ্য সভাপতি আশুতোষ চট্টোপাধ্যায় বলেন, “রাম, রহিমকে নিয়ে বাংলায় ঘৃণ্য রাজনীতি হচ্ছে। ধর্মকে নিয়ে রাজনীতি হচ্ছে। দেব-দেবতাদের নিয়ে রাজনীতি হচ্ছে। এটা সংস্কৃতির বাংলায় কখনও কাম্য নয়। তাই সাধারণ মানুষকে আরও সচেতন করতে ছাত্র পরিষদ ধর্মগ্রন্থ ও মনীষীদের বই বিলি করার কর্মসূচি নিয়েছে।” নববর্ষের ঠিক আগে কলকাতা থেকে এই কর্মসূচি শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান ছাত্র পরিষদের সদস্যরা।

Advertisement

[গন্তব্যে নামানো নিয়ে বচসা, যাত্রীর হাতে কামড় ক্যাব চালকের]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.