বুদ্ধদেব সেনগুপ্ত: লাদাখ সীমান্তে ভারত-চিন সেনা সংঘর্ষ নিয়ে নীরবতা ভাঙল বঙ্গ সিপিএম। পার্টির এই অবস্থান নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা শুরু হতেই অবস্থান স্পষ্ট করার সিদ্ধান্ত নেন আলিমুদ্দিনের কর্তারা। আশ্চর্যজনকভাবে চিনের বিরুদ্ধে অবস্থান নিয়ে নিজেদের দেশপ্রেমিক প্রমাণে মরিয়া হলেন সূর্যকান্ত মিশ্র-বিমান বসুরা।
বুধবার পলিটব্যুরোর সিদ্ধান্ত ও আমাদের কাজ শীর্ষক এক ভারচুয়াল সভায় সীমান্তে দু’দেশের সেনা সংঘর্ষ প্রসঙ্গে পাটির্র রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র দাবি করেন, ‘৬২ সালের যুদ্ধের সময় কমিউনিস্ট পার্টি চিনের বিরোধিতা করে। জোট নিরপেক্ষতাকেই সমর্থন করা হয়। এবারেও চিন যা করছে তা সঠিক নয় বলে মনে করেন তিনি। তবে যুদ্ধ কোনও সমস্যার সমাধান করতে পারে না। দু’দেশের মধ্যে কুটনৈতিক আলোচনার মধ্য দিয়ে এই সমস্যার সমাধান করার দাবি জানান সিপিএম রাজ্য সম্পাদক। তাঁর দাবি, সিপিএমকে চিনের দালাল বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা দীর্ঘদিন ধরেই চলে আসছে। কিন্তু অরুণাচল নিয়ে চিনের যে দাবি ছিল সিপিএম তার চরম বিরোধিতা করেছিল। চিনের দাবি অন্যায্য ছিল। এই দাবি কখনই সমর্থনযোগ্য নয়। তখন পার্টি চিনের দাবিকে অন্যায্য বলেছিল বলে জানান তিনি।
[আরও পড়ুন: ‘চিনকে যোগ্য জবাব দিয়েছে ভারত’, লাদাখে সংঘর্ষ নিয়ে মন্তব্য দিলীপ ঘোষের]
আন্তর্জাতিক স্তরে পার্টির অবস্থান স্পষ্ট করতে গিয়ে সিপিএম রাজ্য সম্পাদক বলেন, “সিপিএম কখনওই চিন বা রুশপন্থী ছিল না। আজও নেই। চিনের চেয়ারম্যান কোনওদিন সিপিএমের চেয়ারম্যান ছিল না। এটা ভুল পথ। আমরা চিরকালই জোট নিরপেক্ষ নীতি নিয়ে চলেছি।’
সর্বশেষ খবর
-
হিরো মচ্ছরকে কুর্নিশ, ‘বাংলা থেকেও তৈরি হবে রাষ্ট্রবাদী পাইলট’, বললেন শুভেন্দু
-
প্রেমিকার সঙ্গে মোমো ডেট! হাতেনাতে ধরতে সটান স্বামীর গাড়ির বনেটে স্ত্রী, তারপর যা হল…
-
ভারতের সঙ্গে ব্রাজিলের নির্বাচন গুলিয়ে ফেললেন ট্রাম্প! মার্কিন প্রেসিডেন্টের ‘ভীমরতি’তে হাসির রোল
-
‘১৫ দিনের মধ্যে ফিরে আসুন’, দল ভাঙার পরও ‘গদ্দার’দের জন্য দরজা খোলা মমতার!
-
টিম ইন্ডিয়ায় ব্রাত্য! এবার অন্য ভারতীয় দলে এন্ট্রি ভুবনেশ্বরের, এই টুর্নামেন্টে দেবেন নেতৃত্ব