ক্রিকেট বেটিং লিগ

খাস কলকাতায় কোটি টাকার বেটিং চক্রের পর্দাফাঁস, গ্রেপ্তার অন্যতম পাণ্ডা

শহরের একটি পাঁচতারা হোটেল থেকে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২, ২০২০, ১৫:২০

options
link
খাস কলকাতায় কোটি টাকার বেটিং চক্রের পর্দাফাঁস, গ্রেপ্তার অন্যতম পাণ্ডা

অর্ণব আইচ: খাস কলকাতায় বসে সুদূর অস্ট্রেলিয়ার টি-২০ বিগ  ব্যাশ লিগের উপর লক্ষ লক্ষ টাকার বাজি ধরছিলেন শহরের বেশ কয়েকজন বড় ব্যবসায়ী। কোটি টাকার বেটিং চলছিল বাইপাসের পাশের এক নামি পাঁচতারা হোটেলের সুইটে। আর সেই সুইট ভাড়া করে গোটা চক্র চালাচ্ছিলেন শহরের এক অভিজাত পরিবারের সদস্য, নাম সুনীল কুমার মুন্দ্রা।

Advertisement

Laptop

Advertisement

গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে বাইপাসের ধারে ওই পাঁচতারা হোটেল থেকে এই আন্তর্জাতিক বেটিং চক্রের পর্দা ফাঁস করল গোয়েন্দারা। গ্রেপ্তার হল এই চক্রের পাণ্ডা সুনীল। উদ্ধার হয় ১০ মোবাইল, ল্যাপটপ-সহ প্রচুর ইলেক্ট্রনিক গেজেট। তবে এই দলের বাকিরা পুলিশি হানার আগেই চম্পট দেয়। তাদের খোঁজেও তল্লাশি শুরু হয়েছে। কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের গুন্ডাদমন শাখা বুধবার রাত ন’টা নাগাদ বাইপাসের ধারে ওই পাঁচতারা হোটেলে হানা দেয়। পুলিশের কাছে খবর ছিল, ওই হোটেলের একটি ঘরে টি-২০ ক্রিকেটের বেটিং চক্র চলছে।

Advertisement

[আরও পড়ুন: নেতৃত্বে অবিশ্বাস্য উন্নতি করছেন কোহলি, অধিনায়কের ভূয়সী প্রশংসা শাস্ত্রীর]

পুলিশ সূত্রে খবর, ওই পাঁচতারা হোটেলের সুইট ভাড়া নিয়ে ওই চক্রটি কাজ চালাচ্ছিল। পুলিশ হানা দেওয়ার আগেই এই চক্রের বাকিরা পালিয়ে যায়। তবে সুনীল কুমার মুন্দ্রা নামে একজনকে পাকড়াও করে পুলিশ। ধৃতের বাড়ি লেক টাউনের বাঙুর অ্যাভিনিউতে। প্রচুর ইলেকট্রনিক গেজেট-সহ নগদ টাকাও উদ্ধার হয়েছে ওই ঘর থেকে। সুনীল কুমার মুন্দ্রাকে গ্রেফতার করে তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০, ১২০ বি এবং গ্যাম্বলিং আইনের ৩/৪ ধারায় মামলা রুজু করা হয়েছে। ধৃতকে এদিন আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় পুলিশ। তদন্তকারীদের ধারনা, তাঁকে জেরা করে এই চক্রের বাকিদের সন্ধানও পাওয়া যেতে পারে। কলকাতায় বেটিংয়ের খবর অবশ্য নতুন কিছু নয়। আইপিএল চলাকালীন প্রায় প্রতিবছরই অসংখ্য জায়গা থেকে বেটিংয়ের খবর পাওয়া যায়। সম্প্রতি গোলাপি টেস্ট চলাকালীনও পর্দাফাঁস হয় একটি বড়সড় বেটিং চক্রের। তবে, সুদূর অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ নিয়ে বেটিংয়ের ঘটনা অপ্রত্যাশিত।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.