সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আলিপুরের কমান্ড হাসপাতাল থেকে বাইপাসের ধারের বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হল রাজ্যপাল সিভি আনন্দ বোসকে। ইতিমধ্যেই সেখানে শুরু হয়েছে চিকিৎসা। শোনা যাচ্ছে, হার্টের ব্লকেজের পাশাপাশি কাঁধে সমস্যা রয়েছে রাজ্যপালের।
আচমকাই রবিবার অসুস্থ হয়ে পড়েন রাজ্যপাল আনন্দ বোস। সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। প্রাথমিক পরীক্ষায় হৃদযন্ত্রে কিছু ব্লকেজ ধরা পড়। সোমবার আলিপুরের কমান্ড হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। শোনা যায়, বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর অস্ত্রোপচার হতে পারে। খবর পেয়েই সোমবার সকালে রাজ্যপালকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেলে বিধানসভার স্পিকার বিমান বন্দ্য়োপাধ্যায় তাঁকে দেখতে যান। উপহার দেন ফুল। দ্রুত সুস্থতা কামনা করেন।
সেই সময়ই শোনা যাচ্ছিল, বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়ার ইচ্ছে আনন্দ বোসের। সোমবারই সেখানকার চিকিৎসকরা কমান্ড হাসপাতালে গিয়ে রাজ্যপালের শারীরিক পরীক্ষা করেন। তারপরই মঙ্গলবার স্থানান্তর করা হল তাঁকে। জানা যাচ্ছে, হার্টের ব্লকেজের পাশাপাশি রাজ্যপালের কাঁধে সমস্যা রয়েছে। সেখানেও অস্ত্রোপচার হতে পারে বলে খবর। যদিও এবিষয়ে হাসপাতালের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।
সর্বশেষ খবর
-
১৯৯০ থেকে বেপাত্তা সেনা জওয়ান স্বামী, ৩৬ বছর পর অপহরণের অভিযোগ দায়ের স্ত্রীর!
-
ফের ইন্ডিগোর বিমানে বিপত্তি, এবার বেঙ্গালুরুতে অবতরণের সময় লেজে আঘাত! কেমন আছেন যাত্রীরা?
-
আপাতত স্থগিত ব্যাঙ্ক ধর্মঘট, বৈঠকে রফাসূত্র মিলতেই ঘোষণা কর্মী সংগঠনের, স্বস্তিতে আমজনতা
-
আরটিআইয়ের বাইরে স্বরাষ্ট্র দপ্তর, নির্দেশিকা জারি করেও বাতিল, বিরোধিতার মুখে পিছু হটলেন বিজয়
-
দর্শকদের না-পসন্দ! এবার ‘বিস বস বাংলা’ থেকে ছিটকে গেলেন তাপসকন্যা সোহিনী