শহরের বুকেই প্রতারণা চক্র, তদন্তে লালবাজারের সাইবার সেল

রীতিমতো ছক কষে প্রতারণা করা হয়েছে মার্কিন মুলুকের বাসিন্দাদের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২৯, ২০১৯, ০৮:০৬

options
link
শহরের বুকেই প্রতারণা চক্র, তদন্তে লালবাজারের সাইবার সেল

অর্ণব আইচ: ফের কলকাতায় সক্রিয় প্রতারণা চক্র। এই শহরে বসেই ঠকানো হচ্ছে বিদেশিদের। এমনই অভিযোগ দায়ের হয়েছে লালবাজারের সাইবার থানায়। খবর পেয়েই নড়েচড়ে বসেন গোয়েন্দারা। বিদেশি গোয়েন্দা সংস্থার কাছ থেকে মিলেছে চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে শহরে বসেই আমেরিকা ও কানাডার বাসিন্দাদের ঠকিয়ে লক্ষ লক্ষ টাকা আদায় করছে এক অসাধু চক্র। দিনের পর দিন এই কাজ করে চলেছে তারা।

Advertisement

[ন্যাশনালে ধরা পড়ল ৪২ ‘ভূত’, হুমকির মুখে ‘ওঝা’রা]

Advertisement

তদন্তে নেমে লালবাজারের গোয়েন্দারা জানতে পেরেছেন, বিগত কয়েকদিন ধরে এই অসাধু চক্র সক্রিয় হয়ে উঠেছে শহরে। রীতিমতো পরিকল্পনা করে লক্ষ লক্ষ টাকা বিদেশিদের কাছ থেকে হাতিয়ে নোওয়া হচ্ছে। অনলাইনের মাধ্যমে এই প্রতারণা করা হচ্ছে। কীভাবে? জানা গিয়েছে, প্রথমে প্রতারকরা নিজেদের আমেরিকার একটি সংস্থার কর্মী বলে পরিচয় দেয়। শহরে বসেই আমেরিকা ও কানাডার বেশ কয়েকজন বাসিন্দাকে ভিওআইপিতে ফোন করা হয়। বলা হয়, তাঁদের কমপিউটার ব্যবস্থা ভাইরাসের দ্বারা আক্রান্ত হয়েছে। যখন তখন তা খারাপ হয়ে যেতে পারে। তবে চিন্তার কিছু নেই কমপিউটার সারিয়ে তোলা সম্ভব। তবে তার জন্য পারিশ্রমিক হিসেবে কিছু ডলার দিতে হবে। সরল মনে এ কথা অনেকে মেনেও নেন। রাজি হতেই একটি ই-ওয়ালেটের মাধ্যমে ওই ডলার পাঠাতে বলা হয় বিদেশি নাগরিকদের। কলকাতায় একাধিক ব্যাঙ্কে প্রতারকরা জাল অ্যাকাউন্ট তৈরি করে রেখেছে। সেই অ্যাকাউন্টে পাঠাতে বলা হয় ডলার।

Advertisement

[আজও পঞ্চায়েত ভোটের মনোনয়ন, অশান্তি এড়াতে কড়া নিরাপত্তা]

এভাবে প্রচুর টাকা প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ। এর আগেও কলকাতায় বসে আমেরিকা ও কানাডার বাসিন্দাদের প্রতারণা করা হয়েছে। সেই অপরাধের সঙ্গে এই অসাধু চক্রের যোগাযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। খুব শিগগিরিই দোষীদের খুঁজে বের করা হবে বলে আশা গোয়েন্দাদের।

[‘চার আনা জ্ঞান নেই আপনাদের’, শুভব্রতর কথায় চিকিৎসকদের চক্ষু চড়কগাছ]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.