মেয়ের ভিসায় সই নিয়ে সমস্যা, মেয়রের বাড়ির সামনে ধরনায় স্ত্রী

দাবি না মিটলে ধরনা চলবে বলেই জানা যাচ্ছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৫, ২০১৮, ০৯:৩৭

options
link
মেয়ের ভিসায় সই নিয়ে সমস্যা, মেয়রের বাড়ির সামনে ধরনায় স্ত্রী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেয়ের ভিসায় সই করছেন না মেয়র। ফলে আটকে যাচ্ছে মেয়ের বিদেশযাত্রা। বারবার দরবার করেও সুরাহা হয়নি। তাই শেষমেশ মেয়রের গোলপার্কের বাড়ির সামনে ধরনায় বসার সিদ্ধান্ত নিলেন রত্না চট্টোপাধ্যায়।

Advertisement

[  ট্রেনে দশ টাকার ঠান্ডা জলে তেষ্টা মেটাচ্ছেন? আদতে বিষ পান করছেন না তো! ]

Advertisement

বৃহস্পতিবার রাত থেকেই মেয়রের গোলপার্কের বাড়ির সামনে ধরনায় বসেন তিনি। সঙ্গে ছিল তাঁর মেয়েও। তাঁকে যাঁরা সমর্থন করেন সেরকম কয়েকজন অনুগামীও সর্বক্ষণ তাঁর সঙ্গে আছেন। এদিকে ঘটনার আকস্মিকতায় হকচকিয়ে যান সকলেই। মেয়রপত্নী রাস্তায় ধরনায় বসেছেন, এ ছবি শহরের কাছে একরকম অচেনাই। এরপরই রবীন্দ্র সরোবর থানা থেকে পদস্থ পুলিশকর্তারা আসেন। মেয়রপত্নীকে বুঝিয়ে বলেন, তিনি যা করছেন তা শোভা পায় না। তিনি যেন ধরনা তুলে নেন। রত্নাদেবী থানায় যান, তবে ধরনা প্রত্যাহারে নারাজ বলেই জানা যাচ্ছে। তাঁর দাবি, যতক্ষণ না মেয়ের ভিসায় সই করছেন মেয়র, ততক্ষণ ধরনা তুলবেন না তিনি। জানা যাচ্ছে, তাঁদের মেয়ে পড়াশোনার কারণে বিদেশ যেতে চায়। কিন্তু রত্নাদেবীর অভিযোগ, সেই ভিসায় সই করতে চাইছেন না মেয়র। কাগজপত্র নিয়ে মেয়রের গোলপার্কের বাড়িতে যান রত্নাদেবী। তাতেও সমস্যার সুরাহা না হলে ধরনায় বসার সিদ্ধান্ত নেন। গতকাল রাত থেকেই চলছে তাঁর এই ধরনা। এমনকী আজ সকালেও যদি না কাজ হয় তবে তিনি ধরনা চালিয়ে যাবেন বলেই খবর। বেশ কয়েকজন অনুগামী এখনও তাঁর সঙ্গেই আছেন। ভিসা সমস্যায় পড়ে দৃশ্যতই হতাশ মেয়রের কন্যাও।

Advertisement

[  বাড়ছে নিপা ভাইরাসের আতঙ্ক, জামাইষষ্ঠীর মুখে চিন্তায় লিচু বিক্রেতারা ]

মেয়রের সঙ্গে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে রত্নাদেবীর। সে কারণেই পৈতৃক বাড়ি ছেড়েছেন মেয়র। সংবাদমাধ্যমের সামনে প্রকাশ্যেই জানিয়েছিলেন, মৃত্যুকালেও তিনি আর রত্নাদেবীর কাছে ফিরে যেতে চান না। আদালতে রত্নাদেবীর তরফে রিকনসাইলের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু রাজি হননি মেয়র। তা একান্তই ব্যক্তিগত বিষয়, তবে ঠিক কী কারণে মেয়ের ভিসায় তিনি সই করতে নারাজ তা এখনও স্পষ্ট নয়।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.