রূপায়ণ গঙ্গোপাধ্যায়: এবার সবজির দাম বৃদ্ধির জন্য মমতা সরকারকে তোপ দাগলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। নির্বাচনী (Election) ফান্ডের জন্যই আলু-পিঁয়াজের দাম বাড়ছে বলে মন্তব্য করলেন তিনি। মুখ খুললেন শোভন বৈশাখী প্রসঙ্গেও।
অন্যান্যদিনের মতোই শুক্রবার প্রাতঃভ্রমণে ইকো পার্কে গিয়েছিলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সেখান থেকেই আলু-পিঁয়াজের মূল্যবৃদ্ধি নিয়ে কথা বলেন তিনি। কেন দাম বাড়ছে? সাংবাদিকদের এপ্রশ্নের জবাবে বিজেপি সাংসদ বলেন, “এই সময় এমনিতেই শাক-সবজি, ফলের দাম বাড়ে৷ বাজার নিয়ন্ত্রণে রাখার দায়িত্ব সরকারের। কিন্তু এখনও আমরা সেরকম কিছুই দেখছি না। আলু ও পিঁয়াজের দাম বেড়েছে। নির্বাচনী ফান্ড তৈরি করার জন্য এগুলি করা হচ্ছে৷ সরকারের সতর্ক হওয়া উচিত। মানুষ এমনিতেই কষ্টের মধ্যে আছেন করোনার কারণে৷ এতে মানুষের ক্ষোভ আরও বাড়বে।”
[আরও পড়ুন: দেওর-বউদির সম্পর্ক মেনে নেয়নি পরিবার, অভিমানে আত্মহত্যা যুগলের]
পিঁয়াজের দর বৃদ্ধি হলেও আলুর দাম বাড়ার কোনও কারণ নেই বলেও এদিন মন্তব্য করেন দিলীপ ঘোষ। বলেন, “পিঁয়াজ নাসিক থেকে আসে৷ তাই পিঁয়াজের দাম বাড়ার একটা কারণ আছে। হতে পারে ফসল কম হয়েছে, নষ্ট হয়েছে৷ কিন্তু আলুর দাম বাড়ার কোনও কারণ নেই। আলু তো তারকেশ্বর থেকে আসে। পশ্চিমবঙ্গে আলু চাষও হয়।” এদিন শোভন-বৈশাখী প্রশ্ন করা হলে সাংসদ বলেন, “শোভন ও বৈশাখি দু’জনেই সচেতন মানুষ৷ ওঁরা কখন কী করতে হবে জেনেই রাজনীতিতে এসেছেন৷ ওঁরা যখন রাজি হবেন, যে কাজ করতে চাইবেন, সেই কাজ দেওয়া হবে৷”
[আরও পড়ুন: ভোর ও রাতে নামছে তাপমাত্রার পারদ, কবে জাঁকিয়ে শীত পড়বে বঙ্গে? জানাল হাওয়া অফিস]
সর্বশেষ খবর
-
আপ্ত সহায়কের খোঁজে অভিষেকের বাড়িতে তল্লাশি, ভিডিও রেকর্ড সংরক্ষণের নির্দেশ হাই কোর্টের
-
কাশ্মীরের বাজার থেকে উধাও খাসির মাংস! হঠাৎ কী ঘটল? পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর দ্বারস্থ ওমর আবদুল্লা
-
অস্তিত্ব সংকটে জয়ললিতার দল! ২ মাসে ইস্তফা ছয় বিধায়কের, নেপথ্যে কোন সমীকরণ?
-
সম্পর্কে পরিবারের বাধা! বেঙ্গালুরুর হোমস্টের ভিতরে উদ্ধার তরুণীর দেহ, অচেতন প্রেমিক
-
সাফল্যের গল্প নিয়ে এনটিসিএ-কে চিঠি, আসছে আরও জোড়া বাঘিনী