রূপায়ন গঙ্গোপাধ্যায়: ‘‘দু’একজন ভুল করতেই পারেন৷ অভিযোগ প্রমাণিত হলে সরকার করা হাতে মোকাবিলা করবে৷ সাময়িক বিতর্ক তৈরি হলেও সিবিআইয়ের উপর আমাদের আস্থা আছে৷’’ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা নিয়ে বিতর্কে মুখ খুললেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷
[৫, ১০-এর কুপন বিলিয়ে অর্থ সংগ্রহের প্রস্তাব প্রদেশ কংগ্রেসের, তলব বঙ্গ নেতৃত্বকে]
সিবিআইয়ে অন্দরে ডামাডোল নিয়ে তোলপাড় গোটা দেশ৷ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার স্পেশাল ডিরেক্টর রাকেশ আস্থানা ঘুষ নিয়ে অভিযুক্তকে ছেড়ে দিয়েছেন বলে অভিযোগ৷ আর কেউ নন, অভিযোগকারী খোদ সিবিআইয়ের ডিরেক্টর অলোক শর্মা৷ এক সিবিআই অফিসার গ্রেপ্তারও হয়েছেন৷ তিনি আবার আস্তানার ঘনিষ্ট বলে খবর৷ গোয়েন্দাকর্তা রাকেশ আস্তানা গুজরাট ক্যাডারের আইপিএস অফিসার৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী, তখন তাঁর নিরাপত্তার দায়িত্বে ছিলেন আস্থানা৷ ফলে গোটা ঘটনাটি ভিন্ন মাত্রা পেয়েছে৷ বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছে তৃণমূলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বৃহস্পতিবার দলের সংখ্যালঘু সেলের এক অনুষ্ঠানে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘‘সিবিআই শীর্ষপদে এই বদল তৃণমূলের বিপদ আরও বাড়ল৷ ওঁরা যাঁদের সঙ্গে বোঝাপড়া করেছিল, তাঁদের বদল করা হয়েছে৷ এখন তৃণমূলের উল্লসিত হওয়ার কোনও কারণ নেই৷’’ প্রসঙ্গত সুপ্রিম কোর্টের নির্দেশে সারদাকাণ্ডের তদন্ত করছে সিবিআই৷ সারদাকাণ্ডে আবার শাসকদলের একাধিক নেতার নাম জড়িয়েছে বলে অভিযোগ৷ তদন্তে গতিপ্রকৃতি খতিয়ে দেথতে কলকাতায়ও এসেছিলেন রাকেশ আস্তানা৷
[ বিচ্ছেদ ভুলে সিপিএমেই ফিরতে চলেছেন মজিদ মাস্টার]
সর্বশেষ খবর
-
ঝড়বৃষ্টিতে হাইটেনশন তার ছিঁড়ে বিপত্তি, মর্মান্তিক মৃত্যু ২ শাবক-সহ মা হাতির!
-
সমর্থন ‘বন্ধু’ রাশিয়া-সহ ৩ দেশের! রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী আসনের পথে আরও এগোল ভারত
-
বিজেপির হয়ে ভোটে লড়তে বলেছিলেন জ্ঞানেশ, বিস্ফোরক প্রাক্তন আমলা, ফের বিতর্ক
-
আগমনী থেকে বিসর্জন, রাতের ইডেন-আকাশে পুজোর প্যান্ডেল আঁকবে ‘ড্রোনাচার্য’
-
নগরপালিকা আইন লঙ্ঘন! এক ওয়ার্ড টানা ৪ বার মহিলা সংরক্ষণ, প্রতিবাদ মমতা তৃণমূল বাম-কংগ্রেসের