কলহার মুখোপাধ্যায়: বন্ধ ফ্ল্যাটে চিকিৎসকের রহস্যমৃত্যু। রান্নাঘর থেকে পচাগলা দেহ উদ্ধার করল পুলিশ। চাঞ্চল্য নিউটাউনে। তদন্তে নেমেছে পুলিশ।
মৃতের নাম মায়াঙ্ক বশিষ্ঠ। দিল্লির বাসিন্দা তিনি। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, উল্টোডাঙার একটি পেন রিলিফ হাসপাতালের চিকিৎসক ছিলেন মায়াঙ্ক। নিউটাউনের তারুলিয়া এলাকায় একটি আবাসনের চারতলায় থাকতেন। পুলিশ জানিয়েছে, ওই চিকিৎসকের পরিবারের কেউ এ শহরে থাকেন না। ফ্ল্যাটে তিনি একাই থাকতেন। রবিবার রাত থেকে দুর্গন্ধ পাচ্ছিলেন ওই আবাসনের অন্য বাসিন্দারা। আবাসনের মালিককে খবর দেন তাঁরা। রবিবার সকাল নিউটাউনের তারুলিয়া এলাকার ওই আবাসনে যায় পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, ফ্ল্যাটের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখা যায়, রান্না ঘরে ওই চিকিৎসকের মৃতদেহ পড়ে আছে। মৃতদেহের পচন ধরে গিয়েছিল। প্রাথমিক তদন্তে অনুমান, তিন-চারদিন আগেই মৃত্যু হয়েছে চিকিৎসক মায়াঙ্ক বশিষ্ঠের। কিন্তু কীভাবে মারা গেলেন ভিনরাজ্যের ওই চিকিৎসক? তা এখনও স্পষ্ট নয়। মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। এদিকে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নিউটাউনের তারুলিয়া এলাকায়।
দিন কয়েক আগে বেলেঘাটায় রহস্যজনকভাবে মারা গিয়েছিলেন ডাক্তারির এক ছাত্র। বাড়ির সামনে তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
[ আরও পড়ুন: ভোটারশূন্য এলাকা, নির্বাচনী চাপ না থাকায় স্বাভাবিক ছন্দে ময়দান থানা]
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে