সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মিষ্টি বাংলার মিষ্টি কাহিনি। ভাগীরথীর তীরে বসত সেই প্রাণের। আকাশে পাতিয়া কান, শুনেছেন কী তার গান? না শুনে থাকলে শুনুন বাংলার এই নতুন তান। শহরে থাকুন বা প্রবাসে এই সুর বাঙালি হিসেবে আপনার মনে প্রেম জাগাবেই। কারণ এই প্রেমের সূতো প্রেমের সেই নায়কের হাতে বাঁধা। যাঁর নাম তো বাংলার ব্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে শুনেই থাকবেন।
উত্তরে আলসেমি মাখা সুন্দরী দার্জিলিং। দক্ষিণে শান্তিনিকেতন থেকে সুন্দরবন। এরই মাঝে এক “কলিকাতা চলিয়াছে নড়িতে নড়িতে”। অফিস পাড়া, বই পাড়া, বাবুঘাট, আউটট্রাম ঘাট, দক্ষিনেশ্বর থেকে খিদিরপুর। সবই উঠে এসেছে পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন বিভাগের এই তিন মিনিটের ভিডিওতে। জানুয়ারি মাসের ২০ তারিখ পোস্ট করা হয়েছে ফেসবুকে। এখনও পর্যন্ত আট লক্ষেরও বেশি মানুষ দেখে ফেলেছেন মিষ্টি বাংলার এই কাহিনি। নতুন যুগের এই নতুন বাঙালিয়ানায় আপনিও শামিল হতেই পারেন। বাউল মনের হারিয়ে যাওয়ার এখানে নেই মানা।
আরও পড়ুন –
রাজ্যে ২,৩৫,২০০ কোটি টাকার বিনিয়োগ এল বাণিজ্য সম্মেলনে
সর্বশেষ খবর
-
‘ফোন করলেই ধরে’, ইংরেজ ব্যাটারকে দাদার মতো আগলে রেখেছেন ‘লন্ডনবাসী’ বিরাট!
-
‘মুসলিম ন্যাটো’য় কেন যোগ দিচ্ছে না মিশর! আফ্রিকার বুকে কোন খেলা খেলছে ভারত?
-
নগ্ন হওয়ায় কর্নাটক থেকে ঘাড় ধাক্কার হুমকি! ‘কন্নড় নয় কান্নাড়া’, মাতৃভাষা শুধরে ড্যামেজ কন্ট্রোল যশের
-
খেলরত্নের ‘যোগ্য’ নেই কেউ! ১৭ জন অর্জুন, জীবনকৃতি পাচ্ছেন মোহনবাগানের প্রাক্তন ফুটবলার
-
যুবসমাজকে ‘নর্দমার আবর্জনা’ কটাক্ষ, রামদেবের ভক্ত হয়েও কঙ্গনার বিরোধীতায় যোগগুরু