বাংলায় মাদক পাচার চক্রের মূল পান্ডা ধৃত, পুলিশের জালে সফিক

মুম্বই পালানোর সময় বিমানবন্দরে গ্রেপ্তার।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৩০, ২০১৯, ১৮:২৫

options
link
বাংলায় মাদক পাচার চক্রের মূল পান্ডা ধৃত, পুলিশের জালে সফিক

স্টাফ রিপোর্টার: মুম্বই পালানোর আগে বিমানবন্দরে হাতেনাতে ধরা পড়ল মাদক চক্রের অন্যতম পান্ডা। শুক্রবার সকালে কলকাতা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় ওই ড্রাগ পাচারকারীকে। ধৃত মহম্মদ সফিককে বিমানবন্দর দিয়ে পালানোর সময় পাকড়াও করে পুলিশ। অভিযোগ, সে মুম্বই থেকে কলকাতায় ড্রাগ পাচার করত।

Advertisement

সম্প্রতি কয়েকজন ড্রাগ পাচার করতে গিয়ে ধরা পড়েছিল। তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ মহম্মদ সফিকের কথা জানতে পারে। পুলিশ তদন্তে নেমে জানতে পারে, সফিক কলকাতা বিমানবন্দর দিয়ে পালানোর ছক কষেছে। এরপরই গোপন অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানতে পেরেছে, মুম্বইয়ে পালানোর ছক কষেছিল সে। ক্যারিয়ার হিসাবেই মূলত কাজ করত সফিক। সফিকের গ্রেপ্তারির ফলে মাদক চক্রে জড়িত অন্যদেরও ধরা সহজ হবে বলেই মনে করা হচ্ছে। পুলিশ অনেকদিন ধরেই সফিককে ধরার চেষ্টা করছিল। নানা সূত্র থেকে খবরে নিশ্চিত হতেই এদিন সাদা পোশাকের পুলিশ মোতায়েন করা হয়। জালে পড়ে সফিক।

Advertisement

[জেল ভাঙার ছক, ছবি তুলতে গিয়ে আটক সন্দেহভাজন জঙ্গি]

Advertisement

৬ দিন আগেই মুম্বই থেকে শহরের নাইট ক্লাবগুলিতে মাদক পাচার করতে এসে হাতেনাতে পাকড়াও হয়েছিল তিনজন। রাতে পার্ক স্ট্রিটে একটি নামজাদা পাবের সামনে থেকে পুলিশের জালে ধরা পড়ে তারা। ধৃতদের কাছ থেকে ১১ গ্রাম উচ্চমানের এমডিএম পাওয়া গিয়েছে। এর মধ্যে একজন মুম্বইয়ের বাসিন্দা ছিল। এটাও ছিল কলকাতা পুলিশের বড় সাফল্য। অ্যান্টি-নারকোটিক সেলের কাছে খবর ছিল, পার্ক স্ট্রিট এলাকায় মাদক পাচারকারীর একটি দল আসছে। সেইমতো বন্দোবস্ত রাখা হয়। ছদ্মবেশে পুলিশি নজর রাখা হয়। নিষিদ্ধ মাদক বিক্রি করার সময় হাতেনাতে ধরা পড়ে এই তিন পাচারকারী। উল্লেখ্য, এরও কয়েক দিন আগেই ১১ মাদক পাচারকারীকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশের অ্যান্টি নারকোটিক সেল। তাদের জেরা করেই এই তিন পাচারকারীর হদিশ পায় পুলিশ। আবার ওই তিনজনকে জেরার পর হাতেনাতে ধরা পড়ল সফিকও।

ওদিকে, নারকোটিক কন্ট্রোল ব্যুরোর গোয়েন্দারা জানতে পেরেছেন, রাজ্য-সহ সারা দেশ জুড়ে কোটি কোটি টাকার মাদকচক্রের কিংপিন গা ঢাকা দিয়ে রয়েছে দুবাইয়ে। সেখান থেকেই সে চালিয়ে যাচ্ছে চক্র। নাসিক থেকে মাদক চক্রের মাথা কমলেশ বাস্তেকে গ্রেপ্তার করার পর এই চাঞ্চল্যকর তথ্য হাতে এসেছে। তার কাছ থেকে উদ্ধার হয়েছিল মারাত্মক মাদক এমডিএমএ। কলকাতা, মুম্বই, দিল্লি, বেঙ্গালুরু ও নয়ডার বিভিন্ন জায়গায় অন্তত একশোটি মাদকের ‘কনসাইনমেন্ট’ সে পাঠিয়েছে। কলকাতা ও তার আশপাশে কলেজে মারাত্মক বিদেশি মাদক ছড়িয়ে দেওয়ার অভিযোগে শহরের একটি চক্রকে এনসিবি গ্রেপ্তার করে।

[শামিকে কাঠগড়ায় তুলে মমতার সঙ্গে সাক্ষাৎ হাসিনের, কী বললেন মুখ্যমন্ত্রী?]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.