সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক মাসও বাকি নেই শারদোৎসবের (Durga Puja 2024)। তবে এবছর বাঙালির সেরা উৎসব ঘিরে একটু অন্য আবহাওয়া। পুজোর মাস দুয়েক আগে আর জি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ-হত্যাকাণ্ডের জেরে এই মুহূর্তে প্রতিবাদে ফুটছে শুধু কলকাতা শহরই নয়, গোটা রাজ্য। উৎসবের আবহ এবার অনেকটা ফিকে। কিন্তু দুর্গাপুজো তো স্রেফ উৎসব-উদযাপনেরই নয়। বরং উৎসব ঘিরে অর্থনীতিতে জোয়ারের একটা সুসময় এই শারদীয়া। আর তা বোঝাতে বৃহস্পতিবার কুমোরটুলিতে গেলেন তৃণমূলের মিডিয়া কমিটির সদস্য কুণাল ঘোষ। প্রতিমা তৈরির কাজ পরিদর্শনের পাশাপাশি তিনি আরও একবার সকলের কাছে আর্জি জানালেন, উৎসবে ফেরার। এক্স হ্যান্ডলে পোস্ট করেছেন তিনি নিজেই।

কুমোরটুলিতে প্রতিমা শিল্পী হিসেবে পরিমল পাল সুপরিচিত। এবছরও তিনি বেশ কয়েকটি প্রতিমা তৈরি করছেন। বৃহস্পতিবার সেখানেই গিয়েছিলেন কুণাল ঘোষ। ঘুরে দেখলেন প্রতিমার প্রস্তুতি। কথা বললেন অন্যান্য মৃৎশিল্পীদের সঙ্গেও। উত্তর কলকাতার রামমোহন সম্মিলনীর পুজোর সঙ্গে ওতোপ্রতোভাবে জড়িত কুণাল ঘোষ। এদিন তাঁর সঙ্গে ছিলেন এই পুজো কমিটির সদস্যরা। এখান থেকেই সকলের আবেদন, বিচার চলুক। সেইসঙ্গে দুর্গাপুজোও হোক। তাতে সচল থাকবে পুজোর অর্থনীতি।
দুর্গাপ্রতিমা তৈরির কাজ দেখতে গিয়েছিলাম। রামমোহন সম্মিলনীর সঙ্গে। শিল্পী পরিমল পালের শিবিরে। RGKarএ ন্যায়বিচার হোক। সঙ্গে পুজোও হোক। পুজোঅর্থনীতি সচল থাকুক। পুজোর কর্মযজ্ঞে কোনো গরীব খেটে খাওয়া পরিবারের মুখে হাসি ফোটাটাই উৎসবের আলো। এই আলো থেকে কাউকে বঞ্চিত রাখা বাঞ্ছনীয় নয়। pic.twitter.com/6lwkfS4ulY
Advertisement— Kunal Ghosh (@KunalGhoshAgain) September 12, 2024
[আরও পড়ুন: ইন্দিরা গান্ধীর সঙ্গে তর্ক! জরুরি অবস্থার সময়ে গ্রেপ্তার হন ছাত্রনেতা ইয়েচুরি]
আসলে পুজোর সময়টা প্রতিমা শিল্পী থেকে শুরু করে ঢাকি, শোলা, আলো, সজ্জাশিল্পী থেকে শ্রমিক – সকলের কাজের ক্ষেত্রেই ব্যস্ততার সময়। কাজে এই সময়েই তো জোয়ার আসে। আর তাই কুণাল ঘোষের বার্তা, বিচারের দাবি থাকবে, তবে তা যেন অর্থনীতির পথে অন্তরায় হয়ে না দাঁড়ায়।
দেখুন ভিডিও:
[আরও পড়ুন: সলমনের হাতে ‘হিরের খনি’, ঘড়িতে ৭১৪টি হিরকখণ্ড, দাম জানলে আঁতকে উঠবেন!]
সর্বশেষ খবর
-
‘অনেক মাল কামিয়েছে’, স্নেহাশিস-সহ ‘ঋতপন্থী’দের বিঁধে মুখ্যমন্ত্রীকে ‘চোর’ ধরার আবেদন কল্যাণের
-
‘ডিম থেরাপি’র পর উধাও! বহরমপুর থেকে গ্রেপ্তার শওকত ঘনিষ্ঠ তৃণমূল নেতা
-
পুরাতনের গন্ধমাখা পোড়ো বাড়িই হোম স্টে! মধুচন্দ্রিমার নয়া ডেস্টিনেশন চিনের এই উপত্যকা
-
একবার ভিজলেই দফারফা! বর্ষায় চামড়ার জুতোর যত্ন নেবেন কীভাবে?
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধে লজ্জার মুখে টিম ইন্ডিয়া, সিরিজ বাঁচানোর ম্যাচে সুযোগ পাবে বৈভব?