গোবিন্দ রায়: রাজ্যে অনুমোদনহীন পুজোগুলির বিরুদ্ধে কেন ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন, এক পুজোর অনুমতি সংক্রান্ত মামলায় সেই প্রশ্ন তুলল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। পাশাপাশি, নতুন এই পুজোর অনুমতি দেওয়া নিয়ে পুজো উদ্যোক্তা আবেদন পুনরায় বিবেচনা করার জন্য রাজ্যকে নির্দেশ দিয়েছে বিচারপতি অরিজিৎ বন্দোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ।
হিন্দু সেবা দল নামে একটি সংগঠন, সিআইটি রোড রাম লীলা ময়দানে প্রথমবার দুর্গা পুজো করতে চায়। অনুমতি দেয়নি পুলিশ। যা নিয়ে হাই কোর্টে মামলা হয়। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে রাজ্য জানায়, ২০০৪ সালের হাই কোর্টের দেওয়া গাইড লাইন অনুযায়ী কোনও নতুন পুজোর অনুমতি দেওয়া যাবে না। রাজ্যের বক্তব্যের প্রেক্ষিতে বিচারপতি অমৃতা সিনহা পুজোর অনুমতি সংক্রান্ত আবেদন খারিজ করে দেয়। ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা যায়।
[আরও পড়ুন: জোট অস্বস্তি এড়ানোর চেষ্টা! সিপিএমের প্রতিষ্ঠা দিবসে কলকাতায় আসছেন না ইয়েচুরি]Advertisement
আদালতে মামলাকারী সংগঠনের তরফে আইনজীবী সূর্যনীল দাসের দাবি, রাজ্যে অন্য নতুন পুজোর অনুমতি দিলেও তাদের ক্ষেত্রে দেওয়া হচ্ছে না। কিন্তু রাজ্যের দাবি, ওই নতুন পুজোগুলির অনুমতি নেই। তা শুনে প্রশ্ন তুলে ডিভিশন বেঞ্চের মন্তব্য, “অনুমতি না থাকলে কী করে পুজো হচ্ছে? পুলিশ কেন বন্ধ করছে না? যখন জানাই আছে, এইগুলো বেআইনি পুজো।” আদালতের নির্দেশ, আবেদনকারীদের বিষয়টি ৪৮ ঘণ্টার মধ্যে বিবেচনা করতে হবে পুলিশ ও পুরসভাকে। এ বছর যদি একটিও নতুন পুজোর অনুমতি দেওয়া হয়ে থাকে তাহলে এদেরও অনুমতি দিতে হবে, এমনটাই নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ।
[আরও পড়ুন: Durga Puja 2023: বিদেশি অতিথিদের ঠাকুর দেখা শুরু, আজ কলকাতায় ১২ দেশের প্রতিনিধি]
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে