Sealdah-Howrah division

শিয়ালদহ-হাওড়া ডিভিশনে একাধিক স্পেশাল ইএমইউ, আরও ১১টি রুটে অতিরিক্ত ট্রেন চালাবে রেল

শিয়ালদহ থেকে নামখানা, সোনারপুর-ডায়মন্ড হারবার, ব্যান্ডেল-কাটোয়া, কাটোয়া-বর্ধমান শাখা-সহ একাধিক রুটে অতিরিক্ত ট্রেন চালানোর কথা জানানো হয়েছে।

নব্যেন্দু হাজরা
নব্যেন্দু হাজরা

শেষ আপডেট: এপ্রিল ১৯, ২০২৬, ১৬:৪২

options
link
শিয়ালদহ-হাওড়া ডিভিশনে একাধিক স্পেশাল ইএমইউ, আরও ১১টি রুটে অতিরিক্ত ট্রেন চালাবে রেল
প্রতীকী ছবি

গরমে যাত্রীদের ভিড় সামাল দিতে একাধিক ব্যবস্থা নিল রেল। শিয়ালদহ ও হাওড়া ডিভিশনে বিশেষ ইএমইউ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্বরেল। শিয়ালদহ থেকে নামখানা, সোনারপুর-ডায়মন্ড হারবার, ব্যান্ডেল-কাটোয়া, কাটোয়া-বর্ধমান শাখায় একাধিক অতিরিক্ত ট্রেন চালানোর কথা জানানো হয়েছে। আগামিকাল ২০ এপ্রিল সোমবার থেকে ৩০ এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত এই অতিরিক্ত ট্রেন চালানো হবে বলে জানিয়েছে রেল।

Advertisement

বিজ্ঞপ্তি দিয়ে রেল জানিয়েছে, শিয়ালদহ- নামখানা শাখায় ইএমইউ ট্রেন চালানো হবে। ট্রেনটি সকাল ৬টা ১৫ মিনিটে শিয়ালদহ থেকে ছাড়বে। নামখানায় পৌঁছবে ৮টা ৪৫ মিনিটে। নামখানা থেকে সোনারপুর পর্যন্ত আরও একটি ইএমইউ ট্রেন চলবে। ট্রেনটি সকাল ৯টা ১০ মিনিটে ছাড়বে, সোনারপুরে পৌঁছবে ১১টা ৩ মিনিটে। সোনারপুর -ডায়মন্ড হারবার শাখাতেও নতুন ট্রেন চলবে। ট্রেনটি সকাল ১১টা ১৭ মিনিটে ছাড়বে। সেটি ডায়মন্ড হারবার পৌঁছবে ১২টা ২৯ মিনিটে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ডায়মন্ড হারবার-শিয়ালদহ রুটেও স্পেশাল ট্রেন চালানো হবে। ইএমইউ ট্রেনটি ছাড়বে ১২টা ৩৮ মিনিটে। শিয়ালদহে পৌঁছবে ২টো ২৩ মিনিটে। অতিরিক্ত ট্রেন চলবে ব্যান্ডেল-কাটোয়া শাখতেই। কাটোয়া- ব্যান্ডেলেও চলবে স্পেশাল ট্রেন। এছাড়াও কাটোয়া-বর্ধমান রুটে একজোড়া আপ-ডাউন ট্রেন চালানো কথা জানিয়েছে পূর্বরেল। সব ট্রেনগুলিই প্রাথমিকভাবে ২০ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত চলবে বলে জানিয়েছে রেল। উল্লেখ্য, অতিরিক্ত ভিড় যেমন রয়েছে, তেমনভাবে এই সময়ের মধ্যে রাজ্যে দু’দফায় নির্বাচন রয়েছে। সেই কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত বলে মত অনেকের।

Advertisement

এছাড়াও হাওড়া ও চন্ডীগড় রুটে বিশেষ ট্রেন চালানোর কথা জানিয়েছে রেল। ০৪৫১৪ চন্ডীগড় -হাওড়া স্পেশাল ট্রেন ১৮, ২২ ও ২৭ এপ্রিল রাত ১১টা ৪৫ মিনিটে চন্ডীগড় থেকে ছাড়বে। ট্রেনগুলি হাওড়া পৌঁছবে ট্রেনটি ছাড়ার তৃতীয় দিনের সন্ধ্যায়। ০৪৫১৩ হাওড়া-চন্ডীগর বিশেষ ট্রেন ২০, ২৪ ও ২৯ এপ্রিল সন্ধ্যা ৭টা ২০ মিনেটে ছাড়বে। যাত্রাপথে ট্রেনটি ব্যান্ডেল, বর্ধমান, দুর্গাপুর, আসানসোলে থামবে। এছাড়াও কানপুর সেন্ট্রাল-আসানসোল, চাপড়া-কলকাতা, গোমতিনগর-কলকাতা, মাদার জংশন-হাওড়া, গোমোহ- দুর্গাপুর-সহ মোট ১১টি শাখায় সামার স্পেশাল ট্রেন চালানো হবে বলে জানিয়েছে রেল।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.