Abhishek Banerjee

অভিষেকের চ্যাট ফাঁসেই বিপাকে সি মুরুগান! রোল অবর্জাভারের ব্যাখ্যা তলব কমিশনের

তাঁকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে তলব করা হয়েছে বলে খবর।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২০, ২০২৬, ১৪:১৬

options
link
অভিষেকের চ্যাট ফাঁসেই বিপাকে সি মুরুগান! রোল অবর্জাভারের ব্যাখ্যা তলব কমিশনের
অভিষেকের চ্যাট ফাঁসেই বিপাকে রোল অবর্জাভার সি মুরুগান।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) অভিযোগ পেয়েই নড়েচড়ে বসল কমিশন। হোয়াটসঅ্যাপে এসআইআর নির্দেশ নিয়ে এবার দক্ষিণ কলকাতার রোল অবর্জাভার সি মুরুগানের ব্যাখ্যা চাইল নির্বাচন কমিশন। তাঁকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে তলব করা হয়েছে বলে খবর।

Advertisement

সুপ্রিম কোর্টে SIR নিয়ে তৃণমূলের করা মামলায় প্রধান বিচারপতির বেঞ্চের নির্দেশ ছিল, হোয়াটসঅ্যাপে নয়, নির্দেশিকা দিতে হবে বিজ্ঞপ্তি জারি করে। মাইক্রো অবজার্ভাররা কোনও সিদ্ধান্ত নিজে থেকে নিতে পারবেন না। তাঁরা সাহায্য করতে পারবেন বলে নির্দেশ দিয়েছিল সর্বোচ্চ আদালত। বুধবার হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট ফাঁস করে অভিষেক অভিযোগ করেছিলেন, হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিশেষ পর্যবেক্ষক সি মুরগন মাইক্রো অবজার্ভারদের সরাসরি নির্দেশ দিচ্ছেন। অভিষেকের প্রশ্ন ছিল, কার নির্দেশে এই কাজ করা হচ্ছে? তিনি লেখেন, ‘আমি কি নির্বাচন কমিশনকে মনে করিয়ে দেব যে, সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছে, মাইক্রো অবজার্ভারদের ভূমিকা সহায়ক পর্যায়েই সীমাবদ্ধ থাকবে। তাহলে কার নির্দেশে, কেন আইনসম্মত প্রক্রিয়া এড়িয়ে যাওয়া হচ্ছে?’

Advertisement

বুধবার হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট ফাঁস করে অভিষেক অভিযোগ করেছিলেন, হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিশেষ পর্যবেক্ষক সি মুরগন মাইক্রো অবজার্ভারদের সরাসরি নির্দেশ দিচ্ছেন। অভিষেকের প্রশ্ন ছিল, কার নির্দেশে এই কাজ করা হচ্ছে?

তৃণমূল সাংসদের আরও অভিযোগ ছিল, রোল অবজার্ভারদের লগইন তথ্য দিয়ে কলকাতার একটি জায়গা থেকে সাইট ব্যবহার করা হচ্ছে। একটি নির্দিষ্ট সম্প্রদায়কে লক্ষ্যবস্তু করা হচ্ছে। তিনি লেখেন, ‘লগইন ডেটা অপব্যবহার করে প্রশ্ন তৈরি করা হচ্ছে। দিল্লিতে নির্বাচন কমিশনের রাজনৈতিক প্রভুদের নির্দেশে একটি নির্দিষ্ট সম্প্রদায়কে টাগের্ট করা হচ্ছে। বিষয়টি যদি স্বাধীনভাবে তদন্ত করা হয়, তবে প্রমাণিত হবে লগইন ডিভাইসের টাওয়ার লোকেশন ও আইপি ঠিকানা সংশ্লিষ্ট রোল অবজার্ভারের প্রকৃত অবস্থানের সঙ্গে মিলছে না।’

Advertisement

 

কমিশনকে আরও একবার ‘হুঁশিয়ারি’ দিয়ে অভিষেকের (Abhishek Banerjee) হুঙ্কার ছিল, এই বিষয়গুলি সুপ্রিম কোর্টের সামনে তুলে ধরা হবে। তিনি লেখেন, ‘নির্বাচন কমিশনের বৈধতা মানুষের আস্থার উপর ভিত্তি করে আসে। রাজনৈতিক পৃষ্ঠপোষকতা থেকে নয়। আমরা এই বিষয়টি দেশের সর্বোচ্চ আদালতে উত্থাপন করব। দিল্লির জমিদারদের ইশারায় কাজ করা ব্যক্তিদের আইনি ব্যবস্থার মুখোমুখি হতে হবে। প্রস্তুত থাকুন!’ তারপরই নড়েচড়ে বসে কমিশন। তলব করা হয় দক্ষিণ কলকাতার রোল অবর্জাভার সি মুরুগানকে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.