TMC Fund Case

তৃণমূলের তহবিল মামলা: দলের কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তীকে তলব ইডির

আগামী সপ্তাহেই তাঁকে ইডি দপ্তরে হাজিরা দিতে হবে। কী কী নথি চাওয়া হল?

অর্ণব আইচ
অর্ণব আইচ

শেষ আপডেট: জুলাই ২২, ২০২৬, ১৭:৩৬

options
link
তৃণমূলের তহবিল মামলা: দলের কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তীকে তলব ইডির

তৃণমূলের তহবিল সংক্রান্ত মামলায় (TMC Fund Case) এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলব পেলেন কালীঘাট তৃণমূলের কোষাধ্যক্ষ তথা প্রাক্তন রাজ্যসভার সাংসদ শুভাশিস চক্রবর্তী। আগামী সপ্তাহে তাঁকে দলের অ্যাকাউন্ট সংক্রান্ত সমস্ত কাগজপত্র নিয়ে যেতে বলা হয়েছে। শুভাশিসবাবু দলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের ‘সাইনিং অথরিটি’ (সই করার ক্ষমতা)। সেই কারণে তাঁকে তলব করা হল বলে ইডি সূত্রে খবর। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস দ্বিধাবিভক্ত হওয়ায় দলের প্রতীক ও অ্যাকাউন্ট নিয়ে আইনি মামলা চলছ কলকাতা হাই কোর্টে। সম্প্রতি সেই মামলায় দলের ১৬৪ কোটি টাকা গরমিল পাওয়া গিয়েছে। তা নিয়ে তদন্ত চলছে। এসবের মাঝে ইডি তলবে হাজিরা দেবেন কি না, তা নিয়ে দলের সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছেন শুভাশিস চক্রবর্তী।

Advertisement

শুভাশিস চক্রবর্তীর আগে দলের কোষাধ্যক্ষ ছিলেন অরূপ বিশ্বাস। তিনি ঋতব্রত শিবিরে যোগ দেওয়ার পর দলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়ার আবেদন জানিয়েছিলেন। তখন কালীঘাট তৃণমূলের তরফে রাজ্যসভার প্রাক্তন সাংসদ শুভাশিস চক্রবর্তীকে কোষাধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়। ফ্রিজ আবেদন নিয়ে পালটা হাই কোর্টে মামলা করেন মমতা বন্দ্যোপাধ্যায়রা। আপাতত দলের তিনটি অ্যাকাউন্টের সইয়ের দায়িত্বে শুভাশিস চক্রবর্তী।

বিধানসভা ভোটে ভরাডুবির পর তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দল দ্বিধাবিভক্ত হয়ে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন কালীঘাট তৃণমূল ও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ‘আসল’ তৃণমূল। দ্বিতীয় শিবিরেই অধিকাংশ বিধায়ক – ৬৮ জন। বাকি ১২ জন কালীঘাট শিবিরে। এই অবস্থায় দলের প্রতীক ও তহবিলের মালিকানা কারা পাবে, তা নিয়ে আইনি লড়াই শুরু হয়ে গিয়েছে। ইডিও আলাদা করে তদন্ত শুরু করেছে। সেই ঘটনায় ইডি আধিকারিকরা গত মাসে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি গেলে রীতিমতো পথ আগলে দাঁড়ান কোষাধ্যক্ষ শুভাশিস চক্রবর্তী। দলনেত্র্রীর অনুপস্থিতিতে তাঁর বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারীদের ঢুকতে দিতে চাননি তিনি।

Advertisement

শুভাশিস চক্রবর্তীর আগে দলের কোষাধ্যক্ষ ছিলেন অরূপ বিশ্বাস। তিনি ঋতব্রত শিবিরে যোগ দেওয়ার পর দলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়ার আবেদন জানিয়েছিলেন। তখন কালীঘাট তৃণমূলের তরফে রাজ্যসভার প্রাক্তন সাংসদ শুভাশিস চক্রবর্তীকে কোষাধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়। ফ্রিজের পালটায় হাই কোর্টে মামলা করেন মমতা বন্দ্যোপাধ্যায়রা। আপাতত দলের ওই তিনটি অ্যাকাউন্টের সইয়ের দায়িত্বে শুভাশিস চক্রবর্তী। আর তাই আগামী ২৯ জুলাই তাঁকেই সরাসরি ইডি তলব করল বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, শুভাশিসবাবু ইডির কাছে হাজিরা দেওয়ার জন্য কিছুটা সময় চেয়েছেন।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.