স্টাফ রিপোর্টার: বিতর্কিত মন্তব্য করার আগে দল ছেড়ে দিন। দলের সাংসদকে সরাসরি হুঁশিয়ারি তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের। ক্রমাগত দলবিরোধী মন্তব্যের জেরে এবার তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে বলে তৃণমূল সূত্রে খবর।
[ইচ্ছে হলে রেপ করে দিতে পারি, প্রথম বর্ষের ছাত্রীকে হুমকি টিএমসিপি নেতার]
বোলপুরের তৃণমূল সাংসদ অনুপম হাজরা। এ যাবৎকালে তাঁকে নিয়ে দলকে কম বিড়ম্বনায় পড়তে হয়নি। কখনও দলকে জড়িয়ে বিতর্কিত মন্তব্য করেছেন তিনি। কখনও আবার মহাত্মা গান্ধীকে উদ্দেশ্য করে ‘কদর্য’ ভাষার ব্যবহার করেছেন। সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন বিষয়ে তাঁর একাধিক পোস্ট বিতর্ক বাড়িয়েছে বিস্তর। আগেও তাঁকে এই ধরনের বক্তব্য না দেওয়ার জন্য সতর্ক করা হয়েছিল। কিন্তু তারপরেও ক্রমাগত বিভিন্ন মন্তব্যের জেরে তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে কম কথা শুনতে হয়নি। ফলে এবার আর ছাড় নয়। অনুপমের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই ইঙ্গিত মিলেছে তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্যে। তিনি বলেন, “ক্রমাগত দলবিরোধী বিতর্কিত মন্তব্য করছেন সাংসদ অনুপম হাজরা। এতে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। ওই ধরনের মন্তব্য করার আগে দল ছেড়ে দিন। যিনি দলের ভাবমূতি নষ্ট করেন, তিনি কখনও দলের কেউ হতে পারেন না।” পার্থবাবু এও বলেছেন, “অনুপমের বক্তব্যকে কোনওভাবেই দল অনুমোদন দেয় না।” দলের সাংসদের এহেন মন্তব্যের জন্য জেলা নেতৃত্বও উষ্মা প্রকাশ করেছে পার্থবাবুর কাছে। তাই এবার ‘বিতর্কিত’ সাংসদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই ইঙ্গিত মিলেছে। তৃণমূল মহাসচিবের সরাসরি বক্তব্য, “আগামী মাসের ৯ তারিখ দলের কোর কমিটির বৈঠক রয়েছে। ওই বৈঠকে অনুপম হাজরার দলবিরোধী মন্তব্যের বিষয়টি আমি নিজেই তুলে ধরব।” ওই বৈঠকে বিতর্কিত সাংসদের বিরুদ্ধে তৃণমূল কী ব্যবস্থা নেয়, সেটাই দেখার। যদিও তৃণমূল মহাসচিবের কড়া হুঁশিয়ারির পর অনুপম হাজরার কোনও বক্তব্য পাওয়া যায়নি।
[ভারতীর বাঁশদ্রোণীর ফ্ল্যাটে মিলল ২ কোটি টাকা, তদন্তের জাল গোটাচ্ছে সিআইডি]
১৭ ফেব্রুয়ারি সোশ্যাল সাইটে তৃণমূলের বিতর্কিত সাংসদ লিখেছেন, “মি. গান্ধীকে ফাদার অফ নেশন হিসাবে মানতে আমার একটু অসুবিধা হয়। কারণ আমি মনে করি, মি. গান্ধী এবং মি. নেহরু দ্বারা ভিক্টিমাইজ না হলে নেতাজি সেই শিরোপার অধিকারী হতে পারতেন…! আর টাকায় ছবি না থাকলে ভারতবাসীর মি. গান্ধীর প্রতি প্রেম হয়তো আরও একটু হ্রাস পেত…!” গান্ধীজিকে নিয়ে সোশ্যাল সাইটে অনুপমের এই পোস্টটির পর সমাজের বিভিন্ন অংশ থেকে প্রতিবাদের ঝড় উঠেছে। দিন কয়েক আগে ভারতী ঘোষকে নিয়েও বিতর্কিত মন্তব্য করেছিলেন এই তৃণমূল সাংসদ।
[বর্ধিত ফি দিতে না পারায় ছাত্রকে টিসি, কড়া ব্যবস্থার আশ্বাস শিক্ষামন্ত্রীর]
সর্বশেষ খবর
-
রাষ্ট্রবাদের রাখিবন্ধন, খোল বাজিয়ে মমতার বাড়ি সামনে কীর্তন মুখ্যমন্ত্রী শুভেন্দুর!
-
‘আমার কুকুরটা কুকুর আর অন্যেরটা টমি’, কৃতীর পোশাক বিতর্কে কঙ্গনাকে চরম কটাক্ষ কুনিকার
-
মণ্ডপের আশেপাশে চলবে না আমিষ! বাংলার পুজোর আয়োজকদের বার্তা বিশ্ব হিন্দু পরিষদের
-
ক্যামাক স্ট্রিটের বিলবোর্ড কাণ্ডে হাই কোর্টে কালীঘাট তৃণমূল, দ্রুত শুনানির আর্জি, কী বলল আদালত?
-
‘আবর্জনা সাফ করার শপথ নিতে হবে’, রাখিবন্ধনে ‘যাদবপুরের দেশ বিরোধী’দের তোপ মুখ্যমন্ত্রীর