অর্ণব আইচ: নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি তিনি। তবে আরও একবার দুর্নীতিতে তাঁর নিজের যোগসূত্রের কথা পুরোপুরি অস্বীকার করলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। নিয়োগকর্তা নন বলেই আলিপুর বিশেষ সিবিআই আদালতে দাবি তাঁর। আদালতে বলতে দেওয়ার জন্য কমপক্ষে মিনিট পাঁচেত সময় চাইলেন পার্থ চট্টোপাধ্যায়। আগামী ২৩ মার্চ ফের পার্থ চট্টোপাধ্যায়-সহ তেরোজনকে আদালতে পেশের নির্দেশ বিচারকের। পরবর্তী শুনানিতে কথা বলার জন্য মিনিট পাঁচেক সময়ের দাবি জানান পার্থ।
হেফাজত শেষে বৃহস্পতিবার পার্থ চট্টোপাধ্যায়-সহ ১৩জনকে আলিপুর বিশেষ সিবিআই আদালতে তোলা হয়। এদিন পার্থ বলেন, “আমি নিয়োগকর্তা নই। আমি মন্ত্রী ছিলাম। আমি এই কাজকে সমর্থন করি না। করব না। স্কুল সার্ভিস কমিশন এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ নিজের আইনে চলে।”
[আরও পড়ুন: বীরভূমের নদীতে সোনার গয়না! কুড়োতে হুড়োহুড়ি গ্রামবাসীদের]
[আরও পড়ুন: হু হু করে বেড়ে মুরগি ৩০০ টাকার দোরগোড়ায়, ছুটির দিনে পাতে মাংস থাকবে তো?]
সর্বশেষ খবর
-
রাজসাক্ষী হতে চান! জমি দুর্নীতি মামলায় ইডি আদালতে আবেদন জয় কামদারের
-
বাড়ির প্রত্যেক সদস্যদের আলাদা আয়ুষ্মান কার্ড, আধার নম্বরেই মিলবে উপভোক্তার তথ্য
-
দেবরাজের ‘দাদাগিরি’র নয়া হদিশ! দাবিমতো কোটি টাকা না দেওয়ায় কাজ বন্ধ মামলায় চার্জশিট
-
ধনঞ্জয় ফাঁসির ২২ বছর! ‘বিচার মেলেনি’, মামলার পুনঃতদন্তের দাবিতে ফের মিছিল বাঁকুড়ার গ্রামে
-
খোলা হল শ্যামাপ্রসাদের নামের বোর্ড, রামপুরহাটে ফের নেতাজির নামে ফিরল রাস্তা!