বাড়িতেই ৫০০, ২০০ টাকার জাল নোটের কারখানা, বরানগরে চাঞ্চল্য

কয়েক মাস ধরেই নিঃশব্দে জাল নোট ছাপানোর কাজ চলছিল।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৪, ২০১৮, ১৭:৫৩

options
link
বাড়িতেই ৫০০, ২০০ টাকার জাল নোটের কারখানা, বরানগরে চাঞ্চল্য

অর্ণব আইচ: জাল নোটের সাম্রাজ্য ধ্বংস করতে টাকার খোলনলচে বদলে ফেলা হয়েছিল। সেই নোটবন্দিতে একধাক্কায় ধসে গিয়েছিল পাকিস্তানের জাল নোটের কারবার। কিন্তু সেই কারবারই আবার মাথাচাড়া দিয়ে উঠেছে দেশের অন্দরে। একেবারে শহরের বুকে গজিয়ে উঠেছে জাল নোট ছাপানোর কারখানা। তাও আবার কলকাতার অদূরেই। বিদেশ থেকে কাগজ এনে নতুন ৫০০, ২০০ ও ৫০ টাকার নোট ছাপাচ্ছিল এক যুবক। নিজের বাড়িতেই মেশিন বসিয়ে আস্ত একটি কারখানা বানিয়ে ফেলেছিল সে। শুক্রবার উত্তর ২৪ পরগনার বরানগরে সেই জাল নোটের কারখানার হদিশ পেল পুলিশ। গ্রেপ্তার করা হল অভিযুক্ত কৃষ্ণ পোড়ে ও তার সহযোগী অর্ঘ্য সাহাকে।

Advertisement

[মনোনয়ন প্রত্যাহারের শেষদিনে বীরভূমে উধাও বিরোধী ‘ভূতুড়ে’ প্রার্থী]

কয়েক মাস ধরেই বরানগরের শরৎচন্দ্র ধর রোডে নিজের বাড়িতেই নিঃশব্দে এই জাল নোট ছাপানোর কাজ চালাচ্ছিল কৃষ্ণ। এক দোকানদার মারফত এই জাল নোটের কারবার সামনে আসে। বৃহস্পতিবার বিকেলে বরানগর কালীমাতা লেনের এক দোকানে কিছু জিনিস কিনে ২০০ টাকার নোট দেয় ওই দুই যুবক। পরে অপর একটি দোকানে ২০০ টাকার নোট ভাঙাতে গেলে ধরা পড়ে যায় তারা। নোটটি দেখে সন্দেহ হয়েছিল দোকানের মালিকের। সেটি জাল বোঝার পর ওই যুবকদের আটকে রেখে পুলিশে খবর দেন তিনি। পুলিশ এসে অর্ঘ্য ও কৃষ্ণকে গ্রেপ্তার করে। জেরায় জাল নোট ছাপানোর কারখানায় হদিশ পায় পুলিশ। জানতে পারে, কৃষ্ণর বাড়িতে কারখানা রয়েছে। শুক্রবার কৃষ্ণর বাড়িতে হানা দেয় বরানগর থানার পুলিশকর্মীরা। সেখানে গিয়ে চক্ষু চড়কগাছ হয়ে যায় তাঁদের।

Advertisement

[চিকেন আতঙ্কে দূরপাল্লার ট্রেন যাত্রীরা, চিন্তিত আইআরসিটিসি]

বাড়ির ভিতর জাল নোট ছাপানোর বিরাট আয়োজন করেছিল বছর একুশের দুই যুবক। ২০০, ৫০০ ও ৫০ টাকার নোট স্ক্যান করে অফসেট মেশিনে ছাপাত তারা। তার জন্য বাড়িতে অফসেট প্রিন্টিং মেশিনও কিনেছিল। এদিন হানা দিয়ে কৃষ্ণর বাড়ি থেকে কম্পিউটার প্রিন্টার, অফসেট প্রিন্টিং মেশিন-সহ নোট ছাপানোর বিদেশি কাগজ বাজেয়াপ্ত করে পুলিশ। জেরায় পুলিশ জানতে পেরেছে অস্ট্রেলিয়া থেকে নোটের কাগজ আমদানি করত তারা। প্রচুর ২০০, ৫০০ ও ৫০ টাকার জাল নোট উদ্ধার হয়। নোটগুলি খালি চেখে দেখে আসল না জাল বোঝার উপায় নেই।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.