নগদ ১০ লক্ষ টাকার জাল নোট নিয়ে ক্যানিং স্ট্রিট থেকে পাকড়াও ২ পাচারকারী

এদের পিছনে বড় কোনও চক্র আছে বলে অনুমান গোয়েন্দাদের।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২২, ২০১৮, ০৯:২৮

options
link
নগদ ১০ লক্ষ টাকার জাল নোট নিয়ে ক্যানিং স্ট্রিট থেকে পাকড়াও ২ পাচারকারী

অর্ণব আইচ: দোকানদারকে ধোঁকা দেওয়া সহজ। কিন্তু গোয়েন্দাদের চোখে ধুলো দেওয়া নয়।   সহজ সত্যিটা বোধহয় ভুলে গিয়েছিল দুই পাচারকারী। জাল নোট দিয়েই দোকান থেকে কেনাকাটা করছিল। তক্কে তক্কে ছিলেন গোয়েন্দারা। ফলে ক্যানিং স্ট্রিট থেকে হাতেনাতে পাকড়াও হল দুই জাল নোট পাচারকারী। তাদের থেকে উদ্ধার হল প্রায় দশ লক্ষ টাকার জাল নোট।

Advertisement

[  হৃদপিণ্ড প্রতিস্থাপনের পর ব্যয়ভার লাঘব করুন মুখ্যমন্ত্রী, ইতিহাস গড়ে আরজি চিকিৎসকদের ]

Advertisement

কালো টাকার রমরমা বন্ধ করতে নোট বাতিলের সিদ্ধান্ত নিয়েছিলেন প্রধানমন্ত্রী। আত্মপ্রকাশ করেছে একাধিক নতুন নোট। যদিও সেই নোট বাতিল পর্ব থেকেই জাল নোটের বিরাম নেই। এখনও তা চলছে সমান তালে। সোমবার রাত আটটা নাগাদ ক্যানিং স্ট্রিটের একটি দোকান থেকে হাতেনাতে পাকড়াও করা হয় দুই পাচারকারীকে।  তাদের একজন এ রাজ্যেরই বাসিন্দা। নাম মহম্মদ আবদুস সাত্তার। ৪২ বছরের এই ব্যক্তি মালদহের কালিয়াচকের বাসিন্দা। তার সঙ্গী ছিল ৫২ বছরের আজাদ।  গোয়েন্দাসূত্রে খবর, এই আজাদ রাজস্থানের লোক। তাদের কাছ থেকে এখনও পর্যন্ত প্রায় ১০ লক্ষ টাকার জাল নোট বাজেয়াপ্ত করা হয়েছে। সবই নতুন ২০০০ টাকার নোট।

Advertisement

[  ১৮ মিনিটেই বিমানবন্দর থেকে হৃদযন্ত্র এল হাসপাতালে, চ্যালেঞ্জ নিয়ে সফল চালক ]

গোয়েন্দাদের অনুমান, শুধু এই দুজন নয়, একটা বড় নেটওয়ার্ক আছে পাচারকারীদের। দুই ধৃত সেই চক্রেরই সক্রিয় সদস্য। রাজস্থানের ব্যক্তির সঙ্গে কীভাবে মালদহের পাচারকারীর আলাপ হল, কোন উদ্দেশ্য নিয়ে তারা এখানে এসেছিল তা খতিয়ে দেখা হচ্ছে।  ধৃতদের জেরা করে মূল চক্রের হদিশ পেতে চাইছেন গোয়েন্দারা।  এর আগেও মালদহে জাল নোট উদ্ধার হয়েছিল। পাচারকারী দু’জন জাল নোট ব্যবহার করে দোকানে জিনিস কিনছিল। তবে দশ লক্ষ টাকা এভাবেই খরচ করার পরিকল্পনা ছিল নাকি তা অন্য কোথাও কাজে লাগানোর উদ্দেশ্য ছিল ধৃতদের, তাও খতিয়ে দেখা হচ্ছে।

[  সিভিক ভলানটিয়ার খুনের ঘটনায় নয়া মোড়, অবশেষে গ্রেপ্তার স্বামী ]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.