NRS Nurse Death

এনআরএসে নার্সের মৃত্যুতে গঠিত অভ্যন্তরীণ কমিটি, ময়নাতদন্ত হোক কলকাতা মেডিক্যালে, চাইছে পরিবার

ঘটনার খবর পেয়ে হাসপাতালে যান স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। কথা বলেন হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, পরিবার চাইছে কলকাতা মেডিক্যালে ময়নাতদন্ত হোক। সেই মোতাবেক কলকাতা মেডিক্যাল কলেজের ফরেন্সিক বিভাগের প্রধানের নেতৃত্বে ময়নাতদন্ত হবে।

রমেন দাস
রমেন দাস

শেষ আপডেট: আগস্ট ১৩, ২০২৬, ১৪:৫০

options
link
এনআরএসে নার্সের মৃত্যুতে গঠিত অভ্যন্তরীণ কমিটি, ময়নাতদন্ত হোক কলকাতা মেডিক্যালে, চাইছে পরিবার
ঘটনাস্থল সিজ করেছে পৃুলিশ। নিজস্ব চিত্র।

এনআরএস হাসপাতালে (NRS Hospital) নয়, ময়নাতদন্ত হোক অন্য হাসপাতালে। দাবি করেছেন মৃতা নার্সের স্বামী ও পরিবার। পরিবারের দাবি মেনে, কলকাতা মেডিক্যাল কলেজের ফরেন্সিক বিভাগের প্রধানের নেতৃত্বে ময়নাতদন্ত হবে। পরিবারকে সব সহযোগিতা করা হবে। জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। এই ঘটনা এখনই আত্মহত্যা বা অন্য কিছু বলা সম্ভব নয় বলে জানিয়েছেন তিনি।

Advertisement

পাশাপাশি এনআরএস হাসপাতাল ও স্বাস্থ্যদপ্তর একটি অভ্যন্তরীণ কমিটি গঠন করেছে। নীলরতন হাসপাতালের ফরেন্সিক বিভাগের প্রধান, এমএসভিপি, নার্সিং সুপারিডেন্ট, ক্লিনিং বিভাগ-সহ কয়েকটি বিভাগের প্রধানদের নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে রিপোর্ট দেবে এই কমিটি।

Advertisement

ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার সকালে হাসপাতালে যান স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। কথা বলেন হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, পরিবার চাইছে কলকাতা মেডিক্যালে ময়নাতদন্ত হোক। সেই মোতাবেক কলকাতা মেডিক্যাল কলেজের ফরেন্সিক বিভাগের প্রধানের নেতৃত্বে ময়নাতদন্ত হবে। পরিবারকে সমস্ত সাহায্য করা হবে। তিনি বলেন, “পুলিশ ও স্বাস্থ্যদপ্তরের কাছে মৃতার স্বামীর রাহুল দাসের আবেদন ছিল ময়নাতদন্ত হোক কলকাতা মেডিক্যালে। মেডিক্যাল কলেজের ফরেন্সিক বিভাগের প্রধানের নেতৃত্বে ময়নাতদন্ত হবে। এ ছাড়াও একটি অভ্যন্তরীণ কমিটি গঠন করা হয়েছে। ৭ দিনের মধ্যে রিপোর্ট দেবে।” কীভাবে, কেন মারা গেলেন নার্স তা নিয়ে কোনও অনুমান করতে নারাজ স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, “বিজ্ঞানে কোনও অনুমানের কোনও জায়গা নেই। রিপোর্ট আসলেই জানা যাবে মৃত্যুর কারণ।” তিনি আরও বলেন, “স্বাস্থ্য পরিবার আমাদের পরিবার।মন ভারাক্রান্ত। আমাদের মেয়ে মারা গিয়েছেন। পুলিশ ঘটনার তদন্ত করুক। মুখ্যমন্ত্রী নির্দেশে মৃতার স্বামীর সঙ্গে দেখা করব।”

Advertisement

বুধবার রাতে এনআরএস হাসপাতালের স্ত্রী রোগ বিভাগের এইচডিইউ-র নার্সের দেহ উদ্ধার (NRS Nurse Death) হয় বিভাগেরই শৌচালয় থেকে। রাত ৮টা নাগাদ ডিউটিতে যোগ দেন নার্স। ৯টা নাগাদ রোগীকে পরিষেবা দেওয়ার পর শৌচালয়ে যান। তারপর বেশ কিছুক্ষণ হয়ে গেলেও তিনি আসেননি। এক জুনিয়র চিকিৎসক নার্সের খোঁজ করেন। না পেয়ে শৌচালয়ের দিকে যান তাঁরা। ডাকাডাকির পর কোনও সাড়া না মেলায়, গ্রুপ ডি স্টাফদের ডেকে শৌচালয়ের গেট ভাঙা হয়। অবচেতন অবস্থায় নার্সকে উদ্ধার করা হয়। চিকিৎসকরা তাঁকে তুলে এনে বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। কীভাবে মৃত্য তা নিয়ে ধোঁয়াশা। স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, “শৌচালয় থেকে কিছু জিনিস উদ্ধার হয়েছে। তা আমি সবার সামনে বলব না।”

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.