অর্ণব আইচ: অবশেষে সেন্ট পল’স কলেজে ছাত্র নিগ্রহ কাণ্ডে দায়ের এফআইআর। চার অভিযুক্তের বিরুদ্ধে আমহার্স্ট স্ট্রিট থানায় অভিযোগ জানিয়েছেন আক্রান্ত পড়ুয়া। অভিযোগপত্রে নাম রয়েছে চারজনের। অভিযুক্তরা ওই কলেজেরই ছাত্র বলে জানিয়েছেন নির্যাতিত পড়ুয়া।
[পুরস্কারের ফাঁদে সর্বস্বান্ত হচ্ছে শহরবাসী, নেপথ্যে কি বিদেশি চক্র?]
পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে থানায় এসে এফআরআর দায়ের করেন ওই পড়ুয়া। কলেজ কর্তৃপক্ষের কাছেও লিখিত অভিযোগ জমা দেন তিনি। তাঁর অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে শুরু হয়েছে তদন্ত। অভিযোগপত্রে অর্ণব ঘোষ, এনামুল হক নামের দুই পড়ুয়া ও তাঁদের দুই সঙ্গীর নাম রয়েছে। যদিও এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। এই ঘটনায় ইতিমধ্যেই নিন্দার ঝড় বয়ে গিয়েছে শহরজুড়ে। একটি ঐতিহ্যবাহী কলেজে এহেন ন্যক্কারজনক ঘটনায় রীতিমতো উদ্বিগ্ন অভিভাবকরাও। খবরটি প্রকাশ্যে আসার পর শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, দোষীদের রেয়াত করা হবে না।
ঘটনাটি ঘটেছে মে মাসের ১৭ তারিখ। ওই দিন আমহার্স্ট স্ট্রিটের কলেজের কমনরুমে প্রথম বর্ষের ছাত্রটিকে ডেকে পাঠায় সিনিয়র পড়ুয়ারা। সেখানে প্রকাশ্যে বসেছিল মদ্যপানের আসর। চলছিল ঢালাও আড্ডা। অভিযোগ, কলেজের একটি ফান্ড রেইজিংয়ের সঙ্গে জড়িত ছিল আক্রান্ত পড়ুয়া। হিসেবের গোলমালের জন্যই সিনিয়রদের সঙ্গে বিবাদ বাদে তাঁর। এদিন তাঁকে কমনরুমে ডেকে মদ্যপ সিনিয়র পড়ুয়ারা প্রবল মারধর করে। একে একে খুলে ফেলা হয় তাঁর পোশাক। সমস্ত ঘটনাটি ভিডিও করে রাখে হামলাকারীরা। ওই ঘটনার পর আক্রান্ত পড়ুয়া আত্মহত্যার চেষ্টাও করেন।
ঘটনাটি পুরনো হলেও সদ্য প্রকাশ্যে এসেছে ভিডিওটি। ঘটনাটি সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় তুমুল বিতর্ক। নামী কলেজে এহেন নৈরাজ্য নিয়ে বয়ে যায় নিন্দার ঝড়। এই বিষয়ে কলেজ কর্তৃপক্ষ মুখ খুলতে নারাজ। তাদের দাবি, মারপিটের কোনও ঘটনা তাদের জানা নেই। কোনও পড়ুয়াও এই বিষয়ে কোনও অভিযোগ জানায়নি।
[তাজমহলের আসল রং কী? জানতে গবেষণা করবে কেন্দ্র]
সর্বশেষ খবর
-
তফসিলি জাতিভুক্ত এবিভিপি নেতা নিখিলকে মারধর, কুকথা! রিপোর্ট চাইল এসসি কমিশন
-
কামব্যাক সঞ্জু-বুমরাহর, আফগানদের বিরুদ্ধে ঘোষিত ভারতের টি-২০ দল, জায়গা হল বৈভবের?
-
মহুয়াকে ‘গো ব্যাক’, গাড়িতে চড়-চাপড়, কালো পতাকায় দফায় দফায় বিক্ষোভ! তুমুল উত্তেজনা চাপড়ায়
-
প্রকৃতির রুদ্ররূপ, নেপালে বিপর্যয় এবং জরুরি কিছু প্রশ্ন
-
সাড়ে ৬ কোটিতে মিলবে না ছাড়! ২২ হাজার কোটির ঋণ মকুব মামলায় নয়া চাপে সুভাষ চন্দ্র