যাদবপুরের খাবারের দোকানে আগুন, মৃত ১

ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়ায়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৮, ২০১৯, ১৬:০৬

options
link
যাদবপুরের খাবারের দোকানে আগুন, মৃত ১
ছবিটি প্রতীকী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের আগুন লাগার ঘটনা ঘটল শহর কলকাতায়। বুধবার সকালে যাদবপুরের একটি খাবারের দোকানে আগুন লেগে যায়। ঘটনায় মৃত্যু হয়েছে একজনের বলে খবর।

Advertisement

পুলিশ সূত্রে খবর, এদিন সকালে যাদবপুরের কেপিসি হাসপাতালের কাছে একটি খাবারের দোকানে আগুন লেগে যায়। দোকানের উপরে আরও একটি রেস্তরাঁ ছিল। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ায় নষ্ট হয়েছে দোকানের একাধিক জিনিসপত্র। দোকানের ভিতর আগুনে পুড়ে মৃত্যু হয় এক ব্যক্তির। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনার পর দোকানের ভিতর থেকে মৃতদেহ উদ্ধার করা হয়। মৃত ব্যক্তিকে বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Advertisement

দমকলের প্রাথমিক অনুমান, সিলিন্ডার ফেটেই বিস্ফোরণ ঘটেছে। ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়ায়। বেশ কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যহত হয়েছিল।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.