সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিয়ালদহে ছাতার হাতল তৈরির কারখানা-সহ মোট তিনটি কারখানায় ভয়াবহ আগুন৷ ১৭টি ইঞ্জিনের আপ্রাণ চেষ্টায় প্রায় দেড় ঘন্টা পর নিয়ন্ত্রণে এল আগুন, খবর সংবাদসংস্থার৷
রবিবার ১৩ নম্বর সাউথ শিয়ালদহ রোডে একটি ছাতার হাতল তৈরির কারখানায় আগুন লাগে৷ দুপুর তিনটে নাগাদ আগুন লাগলেও দমকলের বিরুদ্ধে দেরি করে আসার অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা৷ ঘিঞ্জি এলাকায় আগুন নেভাতে বেশ বেগ পেতে হয় দমকলকর্মীদের৷ প্রায় দেড় ঘন্টার চেষ্টায় দমকলের ১৭টি ইঞ্জিন আগুন আয়ত্তে আনে৷ কারখানায় পর্যাপ্ত অগ্নি-নির্বাপক ব্যবস্থা ছিল না বলে অভিযোগ দমকলের৷
সেলস ট্যাক্সের কাছে ঘিঞ্জি এলাকায় আগুন লাগায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা৷ বিষাক্ত ধোঁয়ায় নাজেহাল হয়ে পড়েন তাঁরা৷ সূত্রের খবর, বাসিন্দাদের নিরাপদে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলছে৷ গোটা এলাকার বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে৷ আগুন লাগার কারণ এখনও জানা যায়নি৷ পদ্ম পুরষ্কারের জন্য মনোনীত বিপিন গনোত্রাকেও এদিন আগুন নেভানোর কাজে দমকলকর্মীদের সঙ্গে দেখা যায়৷

সর্বশেষ খবর
-
দার্জিলিংয়ে জোরবাংলো ট্রাফিক পয়েন্টের কাছে ধসে উধাও অর্ধেক রাস্তা! বিপর্যস্ত জনজীবন
-
ডাক্তারিতে ভর্তি করানোর নামে প্রতারণা, ২৫ লক্ষ টাকা হাতাল কাউন্সিলিং সংস্থা!
-
সরকারি হাসপাতালে থ্রেট কালচারের মাথা! চিকিৎসক অভীক দে-র বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
-
অতি ভারী বৃষ্টিতে ভাসল কলকাতা, উত্তর থেকে দক্ষিণের একাধিক রাস্তা জলমগ্ন!
-
ভয়াবহ ভূমিকম্পে কলম্বিয়ায় হাহাকার, তাসের ঘরের মতো ভাঙছে বাড়ি! মৃত অন্তত ১১১