অর্ণব আইচ: নিউ আলিপুরের ফ্ল্যাটে মধুচক্র! খদ্দের সেজে সেই ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে হাতেনাতে ধরলেন লালবাজারের গোয়েন্দারা। মধুচক্রের দুই মহিলা ম্যানেজারকে গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে এক তরুণীকে।
পুলিশ জানিয়েছে, দক্ষিণ কলকাতার নিউ আলিপুরের সাহাপুর কলোনিতে ঘটেছে এই ঘটনাটি। সেখানেই একটি ফ্ল্যাট ভাড়া নেয় অভিযুক্ত অনিতা যাদব। সঙ্গে নেয় সিয়ানা খান নামে একবালপুরের ময়ূরভঞ্জ রোডের বাসিন্দা অন্য এক যুবতীকেও। দু’জন মিলেই শহরের বিভিন্ন জায়গা থেকে তরুণীদের কাজের লোভ দেখিয়ে নিয়ে আসে ওই মধুচক্রের আসরে। সোশ্যাল মিডিয়া ও অন্যান্যভাবে বিজ্ঞাপন দেওয়া হত। কখনও ম্যাসেজ, আবার কখনও বা বন্ধুত্বের টোপ দিয়ে নিয়ে আসা হত ওই ফ্ল্যাটে।
[আরও পড়ুন: দালালরাজ রুখতে কড়া পদক্ষেপ নয় কেন? সাগর দত্তের অধ্যক্ষকে ‘ধমক’ মদনের]
গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে গোয়েন্দা পুলিশ ওই ফ্ল্যাটে তল্লাশি চালায়। সেই সময়ও কাজের লোভ দেখিয়ে আনা এক তরুণী ফ্ল্যাটে ছিল। সেখান থেকেই দুই মহিলা ম্যানেজারকে গ্রেপ্তার করে পুলিশ। উদ্ধার করে ওই তরুণীকে। ফ্ল্যাট থেকে উদ্ধার হয় আপত্তিকর বস্তু ও চার হাজার টাকা। ধৃতদের জেরা করে এই চক্রের অন্যদের সন্ধান পাওয়ার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
[আরও পড়ুন: মানুষের সেবা করতে রাজনীতিতে, নিজের টোটো চালিয়েই শপথ নিতে গেলেন বিদ্যুৎ ও শিক্ষা কর্মাধ্যক্ষ]
সর্বশেষ খবর
-
শরৎচন্দ্রের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য, শরৎকুঠিতে ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’র ট্রেলার লঞ্চে সৃজিত-আবিররা
-
ঘোষিত বিশ্বকাপের সূচি, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অভিযান শুরু রো-কো’দের, কবে ভারত-পাক লড়াই?
-
নেপাল, সিকিমের পর উত্তরাখণ্ড, নিমেষে ধসে গেল পাহাড়ের একাংশ, প্রকাশ্যে ভয়াল ভিডিও
-
স্বামীকে খুন করতেই হবে! সর্বস্ব বিক্রি করে সুপারি দিলেন স্ত্রী, প্রৌঢ়ার কাণ্ডে হইচই
-
আজমল কাসভের চরিত্রে ললিত প্রভাকর, কে এই পর্দার ২৬/১১ মুম্বই হামলার সন্ত্রাসবাদী?