এবার থেকে রেশনে আটা নয়, মিলবে গম। জুন মাস থেকেই এই নিয়ম কার্যকর করা হবে।নিয়মের বাইরে কোনও কাজ করা হবে না। এমনটাই জানালেন রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া (Ashok Kirtania)। তিনি বলেন, “রেশনে আটা দেওয়া এবার থেকে বন্ধ। কেন্দ্র যে গম পাঠাবে তা দেওয়া হবে। সরকারি নিময় অনুযায়ী কাজ হবে।” পালটা প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ জানিয়েছেন, “আমাদের সময় সিস্টেমের বাইরে গিয়ে কিছু হয়নি। রেশনে চাল আর আটাই দেওয়া হতো পুরোটাই নিয়ম মেনে।”
আরও পড়ুন:
দীর্ঘদিন ধরেই রাজ্যের রেশন দোকানগুলি থেকে আটা দেওয়া হয়। কিন্তু মাঝেমধ্যেই অভিযোগ উঠেছিল রেশনের দোকান থেকে যে আটা দেওয়া হয়, তা নিম্নমানের। খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া বলেন, “আটা নিয়ে বড় চক্র কাজ করত। মিল মালিকরা গম থেকে আটা ও ময়দা দু’টোই তৈরি করে। আটা রেশনে দেওয়া হয়। ময়দা তৈরির পরে যে বর্জ থাকতো, সেটা আটার মধ্যে মিশিয়ে দেওয়া হত।” পাশাপাশি তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “কেউ যদি কেন্দ্রের দেওয়া গম বদলে নিম্নমানের গম দেওয়ার চেষ্টা করে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সংশ্লিষ্ট আধিকারিককে দায়িত্ব নিতে হবে। ভুল হলেই তাঁর বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
রেশনের দোকান থেকে অনেকে খাদ্যদ্রব্য না নিয়ে টাকা নিয়ে যান বলেও জানিয়েছেন খাদ্যমন্ত্রী। চাল-আটার মান খুব খারাপ হওয়ায় এই কাজ তাঁরা করতেন বলে জানিয়েছেন অশোকবাবু। তিনি বলেন, “আগামী মাস থেকে উন্নতমানের খাদ্যদ্রব মিলবে। বেআইনি কিছু হলে ব্যবস্থা নেওয়া হবে।” নতুন খাদ্যমন্ত্রীর বেআইনি চক্র, বেনিয়মের অভিযোগ তোলায় তার পালটা দিয়ে প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ বলেছেন, “উনি সবে দায়িত্ব নিয়েছেন। আরও কিছুদিন দেখুন, তারপর বলুন। আমাদের সময় কোনও দুর্নীতি হয়নি। সবই নিয়ম মেনে হয়েছে।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
দেহরক্ষী শেরাপুত্রের ‘গডফাদার’ সলমন! কোন ছবিতে অভিষেক আবিরের?
-
গণতন্ত্রে বিশেষ রাজনৈতিক মতবাদের গুরুত্ব ক্ষতিকারক
-
বাংলাদেশ আছে বাংলাদেশেই! দীপু দাসের পর ময়মনসিংহে মাদক বিরোধী কর্মীকে পুড়িয়ে ‘হত্যা’
-
শিলিগুড়ির পর বসিরহাট, মোবাইলের টাওয়ারে উঠে পড়লেন ‘মদ্যপ’ যুবক, তারপর…
-
কেন্দ্রীয় চুক্তিতে থাকতে গেলে এবার মানতে হবে এই শর্ত, কেন বিরাট বদলের পথে বিসিসিআই?