Aroop Biswas

মেসি কাণ্ডে জেরার পর কলকাতার পথে ঘুরপাক, অরূপ বললেন, ‘সত্যের জয় হবে’

মেসি কাণ্ডে সাড়ে তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর যেন বাড়ির পথ ভুলেছেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। গাড়ি চড়ে আলিপুর হয়ে কলকাতার পথেঘাটে তিনি ঘুরে বেড়াচ্ছেন। তার ফাঁকে গাড়ি থেকে দু'বার নামেন অরূপ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৮, ২০২৬, ১৯:৩২

options
link
মেসি কাণ্ডে জেরার পর কলকাতার পথে ঘুরপাক, অরূপ বললেন, ‘সত্যের জয় হবে’
মেসি কাণ্ডে ফের তলব অরূপ বিশ্বাসকে। ফাইল ছবি

মেসি কাণ্ডে সাড়ে তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর যেন বাড়ির পথ ভুলেছেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (Aroop Biswas)। গাড়ি চড়ে আলিপুর হয়ে কলকাতার পথেঘাটে তিনি ঘুরে বেড়াচ্ছেন। তার ফাঁকে গাড়ি থেকে দু’বার নামেন অরূপ। সাংবাদিকদের প্রশ্নে মেসি কাণ্ডে মুখ খোলেন। তাঁর দাবি, “তদন্তাধীন বিষয় নিয়ে কিছু বলব না। যা বলার তা আদালতে বলব।” তাঁর দাবি, “সত্যের জয় হবে।” শেষে তিনি আলিপুর আদালতে আইনজীবীদের কাছে যান। এদিকে, মেসি কাণ্ডে ফের আগামী ২২ জুন তাঁকে তলব করেছে পুলিশ। সেদিন তিনি ফের হাজিরা দেবেন বলেই জানান।

Advertisement

গত ডিসেম্বর থেকে মেসি কাণ্ডে উত্তাল বাংলা। রাজ্যে পালাবদলের পরেই তৎকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে মামলা করেন মেসির ভারত সফরের উদ্যোক্তা শতদ্রু দত্ত। অভিযোগ জানান থানায়। যেখানে শতদ্রু দাবি করেন, মেসি সফরের জন্য ৭০ হাজার টিকিট তৈরি করা হয়েছিল। তার মধ্যে গা জোয়ারি করে ২২ হাজার টিকিট অরূপ নিজেই নিয়েছিলেন। আর তা অন্যত্র বিক্রিও করা হয়েছিল। এমনকী মেসির নিরাপত্তা প্রোটোকলও প্রাক্তন মন্ত্রী মানতে চাননি বলে অভিযোগ। এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করতেই অরূপ বিশ্বাসকে নোটিস পাঠায় পুলিশ। একবার নয়, তিনবার নোটিস দেওয়া হয় তাঁকে। কিন্তু বারবার হাজিরা এড়িয়ে যান তৃণমূল নেতা। যদিও এই মামলায় ইতিমধ্যে রক্ষাকবচ পেয়েছেন অরূপ বিশ্বাস। আগামী ১৭ অগস্ট পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ পুলিশ করতে পারবে না বলে জানিয়েছে হাই কোর্ট। তবে তদন্তে সবরকমভাবে অরূপ বিশ্বাসকে সহযোগিতা করতে হবে বলেও জানানো হয়েছিল। কিন্তু তারপরেও তৃতীয় হাজিরা এড়িয়ে যান প্রাক্তন মন্ত্রী।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

অবশেষে বৃহস্পতিবার সকালে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দেন অরূপ বিশ্বাস। বৃহস্পতিবার সকাল ৯টা ৫৫ মিনিটে তিনি বিধাননগর দক্ষিণ থানায় পৌঁছন। এদিন যে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী হাজিরা দিতে পারেন, সেই ইঙ্গিত বুধবার রাতেই সমাজমাধ্যমে জানিয়েছিলেন শতদ্রু দত্ত দিতেছিলেন তাঁর সমাজমাধ্যমে। সেই মতো সকাল থেকেই থানার সামনে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল। তারই মাঝে গোপন আস্তানা থেকে বেরিয়ে তদন্তের মুখোমুখি হন অরূপ বিশ্বাস।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.