Tagore Songs

ছন্দ-অন্ত্যমিল অক্ষুণ্ন রেখে ৫০টি রবীন্দ্রসঙ্গীতের অনুবাদ, প্রকাশিত সৌম্য ভট্টাচার্যের ‘ইটারনাল সংস’ 

মহাজাতি সদনে 'এটারনাল সংস' বইটির আনুষ্ঠানিক প্রকাশ করেন বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী ও শিক্ষকা প্রমিতা মল্লিক।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৭, ২০২৬, ২০:৪৮

options
link
ছন্দ-অন্ত্যমিল অক্ষুণ্ন রেখে ৫০টি রবীন্দ্রসঙ্গীতের অনুবাদ, প্রকাশিত সৌম্য ভট্টাচার্যের ‘ইটারনাল সংস’ 
মহাজাতি সদনে 'এটারনাল সংস'-এর প্রকাশ অনুষ্ঠান।

৫ সেপ্টেম্বর, শিক্ষক দিবসের সন্ধ্যায় কলকাতার মহাজাতি সদনের অ্যানেক্স হলে ঋক প্রকাশনী ও হাওয়াকল পাবলিশার্সের যৌথ অনুষ্ঠানে প্রকাশিত হল সৌম্য ভট্টাচার্য প্রণিত গ্রন্থ ‘এটারনাল সংস’ (Eternal Songs)। রবীন্দ্রনাথ ঠাকুরের ৫০টি নির্বাচিত গানের ইংরাজি অনুবাদ। প্রকাশক হাওয়াকল পাবলিশার্স।

Advertisement

মহাজাতি সদনে ‘এটারনাল সংস’ বইটির আনুষ্ঠানিক প্রকাশ করেন বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী ও শিক্ষকা প্রমিতা মল্লিক। সঙ্গে ছিলেন অন্য বিশিষ্টজনেরা। পেশায় চিকিৎসক নেশায় সাহিত্যিক ড. সৌম্য ভট্টাচার্য বলেন, কোনও গান বা কবিতার মুক্ত অনুবাদে ভাব তথা ব্যঞ্জনা প্রাধান্য পেলেও তাতে অনেক সময় মূল রচনার ছন্দ ও অন্ত্যমিল হারিয়ে যায়। ফলে বাণীর বিন্যাস ও ধ্বনিময়তার যে বিশেষ সৌন্দর্য, তা অনুবাদে পুরোপুরি প্রতিফলিত হয় না। তাই রবীন্দ্রনাথের মূল বাংলা গানের ছন্দ, অন্ত্যমিল এবং গীতিময়তাকে মাথায় রেখে ইংরেজি অনুবাদ করা হয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

Advertisement

তিনি আরও বলেন, রবীন্দ্রনাথ প্রায় দু’ হাজার গান রচনা করেছেন। তার মধ্যে মাত্র ৫০টি নির্বাচিত গান এই বইয়ে অনূদিত হয়েছে। কিন্তু এই সামান্য অংশের মাধ্যমেও যদি অ-বাংলাভাষী পাঠক রবীন্দ্রসঙ্গীতের বিপুল সৃষ্টি সম্ভারের একটি আভাস পান, তবে তা-ই হবে এই উদ্যোগের সার্থকতা।

এদিনের অনুষ্ঠানে রবীন্দ্রনাথের চিত্রকর্ম নিয়ে দৃশ্য-শ্রাব্য উপস্থাপনা করেন বিশিষ্ট গ্রাফিক ডিজাইনার অধ্যাপক পিনাকী দে। অনুবাদচর্চার পরম্পরার দিক থেকে সৌম্যবাবুর অনুবাদের উৎকর্ষ প্রসঙ্গে বক্তব্য রাখেন অধ্যাপক অসীম মণ্ডল।

অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল অনুবাদকের স্বকণ্ঠে (তাঁর অনূদিত গানগুলির মূল বাংলা রূপের) গায়ন। প্রতিটি গানের আগে ‘এটারনাল সংস’ থেকে সেই গানটির সৌম্য-কৃত ইংরেজি অনুবাদ পাঠ করেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজের ভূতপূর্ব ছাত্র ঋক ভট্টাচার্য।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.