স্টাফ রিপোর্টার: জরিমানা করা হল রাজ্য জয়েন্ট এনট্রান্স বোর্ডকে৷ কলকাতা হাই কোর্টের আদেশ অনুযায়ী জরিমানার পাঁচ লক্ষ টাকা খরচ করতে হবে পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীদের জন্য৷ একই সঙ্গে রাজ্যের সংখ্যালঘু অধ্যুষিত কোচিং ইনস্টিটিউটগুলোর উপর নজরদারি চালানোর নির্দেশ দেওয়া হল কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রককে৷
[শিশু পাচারকারী সন্দেহে পিটিয়ে খুন ৬ ব্যক্তিকে]
রাজ্য জয়েণ্ট এনট্রান্স বোর্ডের পরীক্ষায় গাফিলতি রয়েছে, এই অভিযোগে অস্থায়ী প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল৷ শুক্রবার এই মামলায় শুনানির শেষে রায় দেন নিশীথা মাত্রে ও তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ৷ রায়ে বলা হয়, পাঁচ লক্ষ টাকা জরিমানা দিতে হবে জয়েন্ট এনট্রান্স বোর্ডকে৷ টাকার অঙ্ক যাবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের খাতে৷ যা বিশ্ববিদ্যালয় দুঃস্থ ছাত্র-ছাত্রীদের জন্য খরচ করবে৷ প্রসঙ্গত উল্লেখ্য, জয়েণ্ট এনট্রান্স পরীক্ষার প্রশ্নপত্রে বেশ কিছু ভুল প্রশ্ন ছিল৷ বলা হয়েছিল, সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করলেই মিলবে পুরো নম্বর৷ এছাড়াও দেখা যায় রাজ্যে একটি বিশেষ কোচিং সেণ্টারের যে সমস্ত পরীক্ষার্থীরা জয়েন্টে বসেছিল তাঁদের সাফল্যের হার শতকরা নব্বই শতাংশ৷ অন্যান্য শিক্ষাকেন্দ্রের সাফল্যের হার সেখানে কুড়ি শতাংশের মতো৷ এরপরেই হাই কোর্টে একটি জনস্বার্থ মামলা করে বলা হয়, জয়েণ্ট এনট্রান্স বোর্ডের পরীক্ষার প্রশ্নপত্রে পক্ষপাতিত্ব করা হয়েছে৷ অভিযোগে বলা হয়, কোনও কোনও সংস্থার ছাত্ররা বিশেষ সুবিধা পেয়েছে৷ অবিলম্বে এই পরীক্ষা বাতিলের দাবিও জানানো হয়৷ সেই মামলার শুনানিতেই শুক্রবার রায় দেয় অস্থায়ী প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ৷
[পাকিস্তানের টাকায় অশান্তি ছড়াচ্ছে কাশ্মীরে, হুরিয়তের বিরুদ্ধে তদন্তে NIA]
সর্বশেষ খবর
-
যুবতীর দেহ হাসপাতালে রেখেই পলাতক, খুনের অভিযোগে গ্রেপ্তার লিভ ইন পার্টনার-সহ ২
-
পুড়ল হেমন্ত-রাহুলের কুশপুতুল, পদত্যাগের দাবিতে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের ডাক ঝাড়খণ্ডের ছাত্রবিক্ষোভে
-
ঢাকার পাক দূতাবাসের মদতে পাকিস্তানে ভারতীয় সিমকার্ড পাচার! কোচবিহার কাণ্ডে চাঞ্চল্যকর মোড়
-
পঞ্চভূতে বিলীন রাজা সেন, চোখের জলে বিদায় জাতীয় পুরস্কারজয়ী পরিচালককে
-
‘কী করছেন, সমস্ত রিপোর্ট আছে’, দলের বিধায়কদের চরম হুঁশিয়ারি শমীকের