সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বালির তপন দত্ত হত্যা মামলায় হাওড়া আদালতের রায়কে খারিজ করল কলকাতা হাই কোর্ট৷ বিচারপতি দেবাশিস করগুপ্ত ও বিচারপতি মুমতাজ খান সোমবার হাওড়া আদালতের রায়কে সমালোচনা করে বলেছেন, “ওই রায়ে প্রত্যক্ষদর্শীদের বয়ানকে গুরুত্ব দেওয়া হয়নি৷ ফলে বেশ কিছু ফাঁকফোকর রয়ে গিয়েছে৷ নতুন করে বিচার প্রক্রিয়া শুরু করতে হবে৷”
[বর্জ্য থেকে বায়োগ্যাস তৈরি করছেন CMERI-এর গবেষকরা]
উল্লেখ্য, তপন দত্ত হত্যা মামলায় জড়িত পাঁচ অভিযুক্তকে বেকসুর খালাস করে দিয়েছিল হাওড়া আদালত৷ সেই রায়ের বিরুদ্ধে হাই কোর্টে যান তপন দত্তর স্ত্রী প্রতিমা দত্ত৷ এদিন ছিল মামলার শুনানি৷ দেবাশিস করগুপ্তের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, “ভুলে ভরা ছিল রায়৷” এদিনের রায়ের ফলে নয়া মোড় নিল এই মামলা৷
[‘মোদির নেতৃত্বেই নজিরবিহীন উন্নয়নের পথে চলেছে ভারত’]
২০১১ সালের ৬ই মে খুন হন পরিবেশকর্মী বালির বাসিন্দা তপন দত্ত৷ অভিযোগ ওঠে তৃণমূলেরই নেতা-কর্মীদের বিরুদ্ধে৷ প্রতিমাদেবীর করা এফআইআর-এ নাম ছিল রাজ্যের মন্ত্রীর অরূপ রায়েরও৷ যদিও তাঁকে বেকসুর খালাস করে দেওয়া হয়৷
[শনাক্ত করতে জুড়তে হয়েছিল লাদেনের ছিন্নভিন্ন মাথা]
সর্বশেষ খবর
-
এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ, পুলিশের দ্বারস্থ বধূ
-
‘খুব বাঁচা বেঁচেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ’, রচনার সুরবদলের পরই কেন একথা বললেন মনোরঞ্জন?
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! ১০৫০ দিন পর সিরিজ হার ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের