সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গভীর নিম্নচাপের জেরে ফের ভারী বর্ষণ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে৷ রবিবার দুপুরের পর থেকেই মহানগরের আকাশ মেঘাচ্ছন্ন৷ তারপরে বিকেলের দিকেই শুরু হয় বৃষ্টিপাত৷ আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘুর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হওয়ায় এই দুর্যোগ৷ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থিত এই নিম্নচাপের জেরেই আগামী ২৪ ঘণ্টায় আরও বৃষ্টিপাতের সম্ভাবনা কলকাতা ও সংলগ্ন এলাকায়৷ শহর ও শহরতলির বেশ কিছু এলাকায় মুষলধারে বৃষ্টিতে ইতিমধ্যেই জলমগ্ন হয়ে পড়েছে৷ একেই রবিবার তার উপর আবার মাসের শুরু, তাই এদিনই বহু মানুষই পরিবার নিয়ে বেরিয়ে পড়েছিলেন পুজোর কেনাকাটা করতে৷ সোমবার গণেশ চতুর্থী, তাই এদিন জমিয়ে শপিং করার আনন্দটাই মাটি করে দিল এই ঝমঝমিয়ে বৃষ্টি৷ হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, এই বৃষ্টির পরিমাণ আরও বাড়বে আগামী ২৪ ঘণ্টায়৷
সর্বশেষ খবর
-
অনুমতি ব্যতীত ভিনধর্মে বেচা যাবে না জমি? ল্যান্ড জেহাদ রুখতে আইন আনার ঘোষণা শুভেন্দুর
-
বাংলাদেশ থেকে লাগাতার খুনের হুমকি! ভবানীভবনের দ্বারস্থ ঋতব্রত
-
ইউটিউবে রোজগার আর সহজ নয়! লাফিয়ে বাড়ছে ওয়াচ ওয়ার, আসছে কড়া নিয়ম
-
‘সরকার আপনাদের কথা শুনেছে’, আন্দোলনকারীদের বার্তা হেমন্তের, শান্তির আহ্বান মুখ্যমন্ত্রীর
-
নগ্ন শরীরে পুরুষ-মহিলা একযোগে শামিল সাইকেল র্যালিতে, কোন উদ্দেশ্যে এমন উদ্যোগ?