Amit Shah

মমতার পর শাহের বিমান বিপর্যয়, দুর্যোগ মাথায় করে মাঝ আকাশে ৪৫ মিনিট চক্কর

রাত ১টা ২০ মিনিট নাগাদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিমানটি অবতরণ করে কলকাতায়। দুর্যোগের কারণে প্রায় ৪৫ মিনিট মাঝ আকাশে চক্কর খায় বিমানটি।

Advertisement
বিধান নস্কর
বিধান নস্কর

শেষ আপডেট: মার্চ ২৮, ২০২৬, ১৪:০৪

options
link
মমতার পর শাহের বিমান বিপর্যয়, দুর্যোগ মাথায় করে মাঝ আকাশে ৪৫ মিনিট চক্কর
ফাইল ছবি।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। দুর্যোগ মাথায় মাঝ আকাশে চক্কর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিমান। প্রায় ৪৫ মিনিট পর দমদম বিমানবন্দরে নামে শাহের বিমান। এর ফলে ফের প্রশ্নের মুখে কলকাতা বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল।

Advertisement

ঠাকুরনগরের আকাশে চক্কর খায় অমিত শাহের বিমান। ঠাকুরনগরের কাছ থেকে ভীমপুরের আকাশে এক পাক ঘোরে বিমানটি। এরপর সেখান থেকে ধুবুলিয়ার দিকে যায়। প্রতিকূল আবহাওয়া, প্রবল ঝড়বৃষ্টি ও বজ্রপাতের কারণে বেথুয়াডহরির আকাশেও চক্কর খেতে হয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিমানকে।

শুক্রবার রাত পৌনে ১২টা নাগাদ কলকাতায় শাহের বিমান অবতরণ করার কথা ছিল। তবে খারাপ আবহাওয়ার কারণে দেরি হচ্ছিল। রাত ১২টা ২৫ মিনিট নাগাদ কলকাতায় আসে বিমান। কিন্তু লাগাতার প্রবল ঝড়বৃষ্টির কারণে অবতরণ করা যাচ্ছিল না। মধ্যরাতে যখন কলকাতায় তুমুল ঝড়বৃষ্টি হচ্ছে, সেই সময় ঠাকুরনগরের আকাশে চক্কর খায় অমিত শাহের বিমান। ঠাকুরনগরের কাছ থেকে ভীমপুরের আকাশে এক পাক ঘোরে বিমানটি। এরপর সেখান থেকে ধুবুলিয়ার দিকে যায়। প্রতিকূল আবহাওয়া, প্রবল ঝড়বৃষ্টি ও বজ্রপাতের কারণে বেথুয়াডহরির আকাশেও চক্কর খেতে হয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিমানকে। অবশেষে রাত ১টা ২০ মিনিট নাগাদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিমানটি অবতরণ করে কলকাতায়। দুর্যোগের কারণে প্রায় ৪৫ মিনিট মাঝ আকাশে চক্কর খায় বিমানটি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বিমানবন্দরে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য, বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ রাজ্য বিজেপি নেতৃত্ব। দলীয় কর্মী-সমর্থকদের ভোকাল টনিক দিতে ভোটমুখী বাংলায় অমিত শাহ। শনিবার বেলা ১২টায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ‘চার্জশিট’ প্রকাশ করার কথা। রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলতে চলছে বিজেপি। যা বিজেপি চার্জশিট নাম দিয়েছে। রাজ্যের বিভিন্ন দুর্নীতি, শিক্ষা, স্বাস্থ্যের বেহাল দশা, কর্মস্থানের অভাব, প্রশাসনিক দুর্বলতা-সহ একাধিক অভিযোগ তুলতে চলেছেন অমিত শাহ। পাশাপাশি রাজ্য সরকারী কর্মীদের মহার্ঘ ভাতা, সপ্তম পে কমিশন -সহ একাধিক ইস্যুকেও ‘চার্জশিটে’ রাখা হচ্ছে বলে খবর বিজেপি সূত্রে। প্রসঙ্গত, রাজ্যের ২৯৪টি আসনে বিধানসভা ভিত্তিক ‘চার্জশিট’ ইতিমধ্যেই পেশ করেছে বিজেপি। প্রত্যেকটি বিধানসভায় তৃণমূলের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছে বিজেপি। তা পৌঁছে দেওয়া হচ্ছে ঘরে ঘরে। এবার অমিত শাহের হাত ধরে রাজ্যভিত্তিক ‘চার্জশিট’ প্রকাশ করতে চলেছে বিজেপি।

Advertisement
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.