‘যুবসাথী’ প্রকল্পের আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। এবার আবেদনকারীদের কোনও প্রশ্ন থাকলে, তার উত্তর দিতে হেল্প ডেস্ক চালু করল রাজ্য। সোমবার ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর থেকে এই বিশেষ হেল্পডেস্ক চালু করার নির্দেশিকা জারি করা হয়েছে বলে খবর। হেল্প ডেস্কের নম্বরটি হল-৬২৯২২৪৮৮৮৮।
আরও পড়ুন:
প্রকল্পের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ, তদারকি এবং অভিযোগ বা সমস্যার দ্রুত নিষ্পত্তির লক্ষ্যেই এই উদ্যোগ বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। হেল্প ডেস্কের নম্বরটি হল-৬২৯২২৪৮৮৮৮। এই নম্বরে করা যাবে হোয়াটসঅ্যাপও। প্রশ্ন করলেই প্রকল্পে আবেদনকারীরা তাঁদের আবেদনের অগ্রগতির বিষয়ে জানতে পারবেন। হেল্প ডেস্কটি প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত খোলা থাকবে। তবে শনিবার, রবিবার এবং সরকারি ছুটির দিনে এই পরিষেবা মিলবে না।
প্রসঙ্গত, রাজ্য বাজেটে বেকারদের জন্য যুবসাথী প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছিল। জানানো হয়, এপ্রিল থেকেই মিলবে এই প্রকল্পের সুবিধা। ইতিমধ্যেই শেষ হয়েছে আবেদন প্রক্রিয়াও। তবে যুবসাথীতে আবেদনের ক্ষেত্রে কয়েকটি শর্ত রেখেছিল রাজ্য। এরজন্য আবেদনকারীকে ২১ থেকে ৪০ বছর বয়সী হতে হবে। যদি কোনওরকম স্কলারশিপ পেয়ে থাকেন, তাতে কোনও সমস্যা নেই। তবে স্কলারশিপ ছাড়া যদি রাজ্য সরকারের অন্যকোনও জনমুখী প্রকল্পের আওতায় থেকে থাকেন, তাহলে যুবসাথীর (Yuva Sathi) সুবিধা মিলবে না। প্রাথমিকভাবে পাঁচবছর প্রতিমাসে এই টাকা পাবেন। তারপরও যদি কেউ বেকার থাকেন, সেক্ষেত্রে রিভিউ করে সিদ্ধান্ত নেওয়া হবে বলেই জানানো হয়েছিল।
সর্বশেষ খবর
-
বন্যায় কাঁদছে অসম! এখনও ক্ষতিগ্রস্ত লক্ষাধিক মানুষ, ১১ হাজার হেক্টর কৃষিজমি জলমগ্ন, মৃত ১০০
-
পরমাণু চুক্তি নিয়ে সুর নরম, ইরান হরমুজে খুলে দিলেই নিষ্ফলা যুদ্ধে ইতি টানবেন ট্রাম্প!
-
মোটা মাইনের চাকরির টোপ দিয়ে কলকাতার যুবকদের উজবেকিস্তানে ‘পাচার’, তারপর…
-
রাজারহাটের অভিজাত আবাসনে পানীয় জলদূষণ! অসুস্থ বহু বাসিন্দা, তুমুল উত্তেজনা এলাকায়
-
অটো চালিয়ে অসুস্থকে বিনামূল্যে পৌঁছে দেন হাসপাতালে, ভাইরাল গভীর রাতের ‘শেরনি’