সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গড়িয়ার বহুতল থেকে বাবা, মা, ছেলের দেহ উদ্ধারের ঘটনার পরতে পরতে রহস্য। তিনজনেই আত্মহত্যা করেছেন নাকি তাঁদের মধ্যে কেউ খুন করার পর আত্মঘাতী হয়েছেন, তা এখনও স্পষ্ট নয়। তারই মাঝে নিহত যুবকের শেষ ফেসবুক লাইভে রহস্য যেন আরও জমাট বেঁধেছে। ধর্মের গ্যাঁড়াকলেই কি চরম সিদ্ধান্ত নেন সুমনরাজ মৈত্র? খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
গড়িয়া স্টেশন চত্বরের উত্তর বালিয়া এলাকার ওই বহুতল অন্যান্য আবাসিকদের দাবি, গত ২৮ ডিসেম্বরের পর থেকে মৈত্র পরিবারের কাউকে দেখা যায়নি। আর ঠিক ওইদিনই ফেসবুক লাইভ করেন মৈত্র পরিবারের সন্তান সুমনরাজ। ২০ মিনিটের লাইভে নিজের অসহায় অবস্থার কথা বার বার তুলে ধরেছেন ওই যুবক। বলতে বলতে কান্নায় ভেঙে পড়েছেন। তাঁর দাবি, গত ৯ বছর ধরে কার্যত একঘরে হয়ে দিন কাটিয়েছে।
[আরও পড়ুন: আজই গ্রেপ্তার কেজরিওয়াল? আশঙ্কায় AAP, দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে বাড়ছে নিরাপত্তা]
সুমনরাজের বিস্ফোরক দাবি, তিনি বাড়িতে ধর্ম সংক্রান্ত কোনও আলোচনা করছিলেন, তা আড়ি পেতে শুনে নেন কেউ। আর তার পর থেকে ক্রমাগত কেউ কেউ হুমকি দিচ্ছিল তাঁকে। কিন্তু কে বা কারা হুমকি দিত, বছর উনচল্লিশের সুমনরাজ কারও নাম উল্লেখ করেনি। তবে কি মানসিক অবসাদে শেষ পর্যন্ত চরম সিদ্ধান্ত নিলেন সুমনরাজ? নাকি তাঁর মৃত্যুর নেপথ্যে রয়েছে অন্য কিছু? তেমন ভালো আয় ছিল না ওই যুবকের, মৃত্যুর নেপথ্যে আর্থিক সংকটের কোনও যোগসূত্র রয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
পুলিশ সূত্রে খবর, বাবা স্বপন মৈত্র, মা অপর্ণা মৈত্র এবং ছেলে সুমনরাজ মৈত্রের দেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়। আলাদা আলাদা ঘরে প্রতিটি দেহ ছিল। ভিতর থেকে বন্ধ ছিল ফ্ল্যাটের দরজা। সুতরাং বাইরে থেকে কেউ ঢুকে যে খুন করেনি, তা কার্যত স্পষ্ট। তবে কি বৃদ্ধ বাবা-মাকে সন্তানশোক দিতে চাননি বলেই তাঁদের খুনের পর আত্মহত্যা করেন সুমন, পুলিশের কাছে এ বিষয়ে এখনও হাতে আসেনি কোনও স্পষ্ট তথ্য। মৃতদের আত্মীয় এবং প্রতিবেশীদের সঙ্গে কথা বলেই রহস্যের জট খুলতে মরিয়া তদন্তকারীরা।
দেখুন ভিডিও:
[আরও পড়ুন: জিআই তকমায় উজ্জ্বল কালোনুনিয়া চাল থেকে কড়িয়াল শাড়ি, বাংলার মধু-টাঙ্গাইল-গরদকেও স্বীকৃতি]
সর্বশেষ খবর
-
সমুদ্র স্নানে নিষেধাজ্ঞা, দুর্যোগের পূর্বাভাসে দিঘা-মন্দারমণিতে পর্যটকদের জন্য বড় নির্দেশিকা
-
যুদ্ধের দামামা এবার লোহিত সাগরে! ইয়েমেনের কাছে বাণিজ্যিক জাহাজে মারণ হামলা, নেপথ্যে কারা?
-
সুসম্পর্ক বজায় রাখাই লক্ষ্য! নিজের হাতে চা বানিয়ে স্থানীয়দের খাওয়ালেন বিজেপি বিধায়ক
-
ভোজিনহাদের দেখতে বিমানবন্দরে অগণিত ভক্ত, বিশ্বকাপে স্বপ্ন-সফর শেষে বিরাট লক্ষ্মীলাভ কেপ ভার্দের
-
‘অনুদান গণনায় আমার ভূমিকা নেই’, নীরবতা ভেঙে সাফাই রাম মন্দির ট্রাস্টের কোষাধ্যক্ষের