সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাতভর লাগাতার বৃষ্টি শহর কলকাতায়। তার জেরে খাস কলকাতায় ভাঙল দু’টি বাড়ির একাংশ। একটি গিরিশ পার্ক ও অন্যটি বউবাজার এলাকায়। তবে ঘটনায় হতাহতের কোনও খবর নেই। আতঙ্ক তৈরি হয়েছে বাসিন্দাদের মধ্যে।
অন্যদিকে, বৃষ্টিতে ফোর্ট উইলিয়াম সংলগ্ন ময়দানের কাছে একটি গাছ উপড়ে পড়ে। তবে কলকাতা পুলিশ সঙ্গে সঙ্গে রাস্তা পরিষ্কার করার উদ্যোগ নেয়। কোনও যানজট হয়নি। অন্যদিকে, বৃষ্টিতে একাধিক এলাকায় জল জমেছে। তৎপরতার সঙ্গে কাজ শুরু করেছে পুরসভা। কিছু জায়গায় ইতিমধ্যেই জল নামতে শুরু করেছে।
শুক্রবার সকালে, বউবাজারের একটি পুরনো বাড়ির কিছু অংশ বৃষ্টির জেরে ভেঙে পড়ে। ফুটপাতে থাকা একটি ছোট দোকানের উপর গিয়ে পড়ে। তাতে দোকানটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কারও কোনও আঘাত লাগেনি।

অন্যদিকে, গিরিশ পার্কে আগে থেকেই বিপজ্জনক ঘোষণা করা একটি বাড়ির একাংশ ভেঙে পড়ে এলাকায়। কেউ আহত হয়নি। পুলিশ জায়গাগুলি ঘিরে রেখেছে। রাস্তা পরিষ্কারের কাজ শুরু করা হয়েছে। অন্যদিকে, রাতভর বৃষ্টিতে জল জমেছে শহরের একাধিক রাস্তায়। তবে প্রশাসনের তরফে পাম্প চালিয়ে জল নামানোর কাজ শুরু হয়েছে। অনেক জায়গায় ইতিমধ্যেই জল নেমেছে।
সর্বশেষ খবর
-
‘পর্দায় পুরুষ সিংহ! বাস্তবে বুকের পাটা নেই’, আইনি নোটিস পেতেই যশকে তুলোধনা ইউটিউবারদের
-
‘বিশ্বের বৃহত্তম তেল চুক্তি’, ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেল নিয়ন্ত্রণ চুক্তির ঘোষণা ট্রাম্পের
-
বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি! রাজ্যে বৃষ্টির পূর্বাভাস, মৎস্যজীবীদের বড় সতর্কতা
-
শ্রীলঙ্কায় জেতা ম্যাচ হাতছাড়া! তড়িঘড়ি ভারতীয় পেসারকে কাউন্টি খেলতে পাঠাচ্ছে বোর্ড, কেন?
-
প্রেসিডেন্সি জেলে আফতাব আনসারির সেলে উদ্ধার আইফোন, কার সঙ্গে যোগাযোগের চেষ্টা জঙ্গির?