চেকিংয়ের আতঙ্কে ব্যাগ ফেলে দৌড় যাত্রীর, হাওড়া স্টেশনে বোমাতঙ্ক

ব্যাগ খুলতেই বেরল গুচ্ছের মদের বোতল।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১১, ২০১৮, ২১:২০

options
link
চেকিংয়ের আতঙ্কে ব্যাগ ফেলে দৌড় যাত্রীর, হাওড়া স্টেশনে বোমাতঙ্ক

সুব্রত বিশ্বাস: ব্যাগ দেখতে চাওয়াতেই তা ফেলে দৌড় দিল যাত্রী। আর ফেলে যাওয়া ব্যাগ ঘিরে হাওড়া স্টেশনে ছড়াল বোমাতঙ্ক। বুধবার দুপুরে ওল্ড কমপ্লেক্সের ৪-৬ নম্বর গেটে এই ঘটনার পরই ছুটে আসে বোমা নিষ্ক্রিয় বিভাগের কর্মীরা। আসে স্নিফার ডগ ও বোমা বিশেষজ্ঞরা। স্নিফার ডগের ইঙ্গিতেই ব্যাগটি খুলে তাতে পাওয়া যায় ২৪টি মদের বোতল। আরপিএফ ইন্সপেক্টর মিহির দাস জানান, টিকিট পরীক্ষক সুব্রত মৈত্র ও আরপিএফ সি পি সিং ও এস যাদব ৪-৫ নম্বর গেটে চেকিংয়ের কাজ করছিল। দুপুর দু’টো নাগাদ এক যাত্রী নীল বড় আয়তনের লাগেজ নিয়ে স্টেশনে ঢোকার সময় কর্মীদের সন্দেহ হওয়ায় তাঁরা তা খুলতে বলেন। লাগেজ খোলার কথা শুনেই তা ফেলে দৌড় দেয় ওই যাত্রী। যাত্রী গা-ঢাকা দিলেও ফেলে যাওয়া লাগেজ ঘিরে শুরু হয় আতঙ্ক। গেটটি সাময়িকভাবে বন্ধ করে খবর দেওয়া হয় বোমা বিশেষজ্ঞদের। আসে স্নিফার ডগ। স্নিফার ডগ লাগেজ শুঁকে ইঙ্গিত দেওয়ার পর তা খোলা হয়। খোলার পরই বেরিয়ে আসে ২৪ বোতল বিলিতি মদ। মূল্য ১১,০০০ টাকা।

Advertisement
[রাজনৈতিক বন্দিদের মুক্তির দাবিতে যাদবপুরে মশাল মিছিল]

আরপিএফ জানিয়েছে, মদের বোতলগুলি বিহারের উপর দিয়ে যাতায়াতকারী কোনও ট্রেনে নিয়ে যাওয়ার জন্য এনেছিল ওই যাত্রী। আরপিএফ দেখতে চাওয়ায় ভয়ে তা ফেলে পালিয়ে যায়। আবগারি বিভাগের হাতে বোতলগুলি তুলে দেয় আরপিএফ। বিহারে মদ নিষিদ্ধ হওয়ার পর কলকাতা এবং আশপাশ জেলা থেকে মদের জোগান দেওয়া হয়। মাঝে মধ্যেই ট্রেনে নিয়ে যাওয়ার পথে এই মদ আটক করে আরপিএফ। হাওড়া সাবওয়ের ৬ নম্বর গেটে পাশের এক বিরিয়ানির দোকান থেকে দোকানির ইভটিজিংকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বুধবার দুপুরে। এসি বাসের মেয়েদের প্রতি অঙ্গভঙ্গি ও কটূক্তি ছুড়ছিল তারা। প্রতিবাদ করেন মেয়েরাই। পুলিশ কোনওরকম অভিযোগ না পাওয়ায় ব্যবস্থা নিতে পারেনি বলে তারা জানিয়েছে।

Advertisement
[ফের আক্রান্ত পুলিশ, রেস্তরাঁয় ঝামেলা থামাতে গিয়ে মার খেলেন কনস্টেবল]
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.