অর্ণব আইচ: ভুয়ো ডেটিং অ্যাপ (Dating App) খুলে কলকাতায় বসে দেদার জালিয়াতি। হায়দরাবাদের প্রায় কুড়ি জন বাসিন্দাকে ফাঁদে ফেলে শেষমেশ পুলিশের জালে চক্রের দুই মাথা। হায়দরাবাদ পুলিশের সাইবার ক্রাইমের (Cyber crime) আধিকারিকরা হানা দিলেন কলকাতায়। দক্ষিণ কলকাতার যোধপুর পার্কের একটি অফিস থেকে আনন্দ কর ও বুদ্ধদেব পাল নামে এই দুই ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করে। এই তল্লাশি ও গ্রেপ্তারিতে সহযোগিতা করেছেন কলকাতা পুলিশের আধিকারিকরা। শনিবার দুজনকে আলিপুর আদালতে তোলা হলে তাদের ট্রানজিট রিমান্ডে হায়দরাবাদে নিয়ে যাওয়ার নির্দেশ দেন বিচারক।
পুলিশ সূ্ত্রে খবর, ওই দুই অভিযুক্ত ডেটিং অ্যাপ খুলে মূলত হায়দরাবাদের (Hyderabad) বাসিন্দাদের সঙ্গে হোয়াটস অ্যাপ ও অন্যান্য সোশ্যাল মিডিয়ায় যোগাযোগ করে। তারপর ভুয়ো ডেটিং অ্যাপের লিংক পাঠাতে থাকে তারা। বিভিন্ন বয়সের মহিলাদের সঙ্গে অনলাইন চ্যাট ও ডেটিংয়ের ব্যবস্থা করার টোপ দেওয়া হয়। এই চক্রের ফাঁদে যাঁরা পড়েন, তাঁদের কাছ থেকে রেজিস্ট্রেশন ফি হিসেবে কয়েক হাজার টাকা করে প্রথমে আদায় করা হয়। এরপর বিভিন্ন খাতে আরও টাকা নিতে শুরু করে তারা। এমনকী, টাকা না দিলে ব্ল্যাকমেল করার হুমকিও দেওয়া হয়। এরপরই বিপদ টের পেয়ে পুলিশে অভিযোগ জানান প্রতারিতরা।
[আরও পড়ুন: ডিসেম্বরেই আসছে অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন, দাবি গবেষক টিমের বাঙালি বিজ্ঞানী চন্দ্রাবলির]
এই ধরনের বেশ কয়েকটি অভিযোগ হায়দরাবাদ পুলিশের কাছে জমা পড়ে। সেসব খতিয়ে দেখে বোঝা যায়, প্রায় কুড়ি জনকে এভাবে প্রতারণা করেছে তারা। তদন্ত করে অফিসাররা জানতে পারেন, এই সাইবার জালিয়াতির শিকড় আসলে রয়েছে কলকাতায়। এরপরই লেক থানা এলাকার যোধপুর পার্কের ওই অফিসটিতে তাঁরা তল্লাশি চালান। পুজোর আগে কলকাতার বাসিন্দাদের কোনও চক্র এভাবে প্রতারণা করছে কি না, সেই দিকটিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
[আরও পড়ুন: পুজোর মরশুমে কলকাতা-দিঘা ট্রেন চালাতে প্রস্তুত রেল, অপেক্ষা রাজ্যের ছাড়পত্রের]
সর্বশেষ খবর
-
বাধা দিয়েছিল তৃণমূল! সেই বাগেশ্বর বাবাকে ব্রিগেডে ধর্মসভা করার আহ্বান মুখ্যমন্ত্রী শুভেন্দুর
-
ধ্বংসস্তূপ থেকেই জীবনের পথে নেপাল! উদ্ধার আরও ৩ ভারতীয়, সুখবর জানাল বিদেশমন্ত্রক
-
সরকারি আবাসনে দ্বিতীয় ফ্ল্যাট কিনতে পারবেন আবাসিকরাও, নিয়ম শিথিল করল শুভেন্দু সরকার
-
জন্মাষ্টমীতে ফিনফিনে শাড়িতে শরীর দেখিয়ে নাচ! ‘রাধা হওয়ার শখ’, ট্রোলড সঞ্চালিকা অনসূয়া
-
জমি দুর্নীতি মামলায় প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয়ের বিরুদ্ধে ১৫ পাতার চার্জশিট সিআইডির, অভিযুক্ত আর কারা?