Vidyasagar Setu

দ্বিতীয় হুগলি সেতুর নিচে পরপর প্রতিমা ভাঙচুর! শিবপুরে গ্রেপ্তার যুবক

নবান্নর কাছে শিবপুর মন্দিরতলায় দ্বিতীয় হুগলি সেতুর নিচে একটি মাটির প্রতিমা তৈরির গোলা রয়েছে। মন্দিরের সামনেই নির্মীয়মাণ প্রতিমা রাখেন মালিক অচিন্ত্য ভট্টাচার্য। সেই প্রতিমাগুলি ফেলে ভেঙে দেওয়ার অভিযোগ উঠে।

অরিজিৎ গুপ্ত
অরিজিৎ গুপ্ত

শেষ আপডেট: আগস্ট ২৯, ২০২৬, ১৮:০১

options
link
দ্বিতীয় হুগলি সেতুর নিচে পরপর প্রতিমা ভাঙচুর! শিবপুরে গ্রেপ্তার যুবক
ভেঙে দেওয়া হয়েছে নির্মীয়মাণ প্রতিমা। নিজস্ব চিত্র।

নবান্নর কাছে থাকা মাটির প্রতিমা তৈরির কারখানার নির্মীয়মাণ কিছু ঠাকুর ভাঙার অভিযোগ। দুর্গাপুজোর আগে প্রতিমা তৈরির প্রস্তুতি তুঙ্গে। এমন সময়ে মূর্তি রাস্তায় ফেলে ভেঙে দেওয়ার ঘটনায় শনিবার সকাল থেকেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। অভিযোগ পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় শিবপুর থানার পুলিশ। তদন্তে নেমে সাহেব সিং রাজ নামে একজনকে গ্রেপ্তার করেছেন তদন্তকারীরা। প্রাথমিক অনুমান, প্রতিমা তৈরির কারখানার মালিকের সঙ্গে ওই যুবকের ব্যক্তিগত ঝামেলা থাকায় মদ্যপ অবস্থায় এই কাণ্ড ঘটিয়েছেন তিনি।

Advertisement

নবান্নর কাছে শিবপুর মন্দিরতলায় দ্বিতীয় হুগলি সেতুর নিচে একটি মাটির প্রতিমা তৈরির গোলা রয়েছে। মন্দিরের সামনেই নির্মীয়মাণ প্রতিমা রাখেন মালিক অচিন্ত্য ভট্টাচার্য। সেই প্রতিমাগুলি ফেলে ভেঙে দেওয়ার অভিযোগ উঠে। অভিযোগ পাওয়ার পর এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন তদন্তকারীরা। পুলিশ জানতে পারে, শুক্রবার গভীর রাতে সাহেব সিং রাজ মদ্যপ অবস্থায় ওই গোলার সামনে রাখা নির্মীয়মাণ মাটির প্রতিমাগুলি রাস্তায় ফেলে ভেঙে দেয়।

Advertisement

এরপরই পুলিশ যুবককে চিহ্নিত করে জানতে পারে তাঁর বাড়ি শিবপুরেরই গোলাম মুস্তাফা লেনে। তারপরই পুলিশ তার বাড়ি থেকে যুবককে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবক সাহেবের সঙ্গে ওই ঠাকুর তৈরির মালিক অচিন্ত্য ভট্টাচার্যের পুরোনো কিছু বিবাদ রয়েছে। সেই বিবাদের জেরেই এমনটা হয়ে থাকতে পারে। মন্দিরের সামনে ঠাকুর রাখা যাবে না বলে মাঝে মাঝেই ২ জনের মধ্যে ঝামেলা হতো। সেই ঝামেলার জেরেই সাহেব মদ্যপ অবস্থায় রাগের বশে রাতের অন্ধকারে এসে রাস্তার ধারে রাখা মাটির প্রতিমা ফেলে দেয় বলে জানতে পেরেছে পুলিশ।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.