Kolkata

দমদম থেকে উদ্ধার কোটি টাকার হেরোইন! শুল্ক গোয়েন্দাদের হাতে গ্রেপ্তার পাচারকারী

গোয়েন্দারা ব্য়াগ তল্লাশি চালাতেই উদ্ধার হয় একটি প্যাকেট।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৫, ২০২৪, ১৬:১৩

options
link
দমদম থেকে উদ্ধার কোটি টাকার হেরোইন! শুল্ক গোয়েন্দাদের হাতে গ্রেপ্তার পাচারকারী

অর্ণব আইচ: লোকটিকে দেখতে নেহাতই সাদামাঠা। তাকে দেখে বোঝার উপায় নেই যে, সঙ্গে থাকা অতি সাধারণ ব‌্যাগটিতে রয়েছে কী মারাত্মক বস্তু! বুধবার রাতে সেই ব‌্যাগের ভিতর তল্লাশি চালিয়েই এক কোটি টাকার মাদক উদ্ধার করলেন শুল্ক দপ্তরের গোয়েন্দারা। গ্রেপ্তার হল পাচারকারী।

Advertisement

শুল্ক দপ্তর সূত্রে জানা গিয়েছে, কখনও ওই পাচারকারী নিজের পরিচয় দেয় ইরশাদ মণ্ডল বলে। কোথাও বা সে পরিচিত ইসমাইল সর্দার নামে। ব‌্যক্তিটি নিজে মাদকাসক্ত। যদিও সে নিজেও যে বিভিন্ন ধরনের মাদক পাচার করে, সেই খবর জানে পুলিশ বা গোয়েন্দামহলও। বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে উত্তর শহরতলির দমদমের কমলাপুরের একটি পার্কের কাছে হানা দেন শুল্ক দপ্তরের ‘প্রিভেনটিভ অ‌্যান্ড ইন্টেলিজেন্সের (সদর) গোয়েন্দা আধিকারিকরা। ইরশাদ ওরফে ইসমাইলকে একটি ব‌্যাগ নিয়ে আসতে দেখেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: ‘এই পিচে কীভাবে বল করতে হয় ও জানে’, ভারতের তারকা বোলারের প্রশংসায় শচীন]

গোয়েন্দারা ব‌্যাগ তল্লাশি চালাতেই উদ্ধার হয় একটি প‌্যাকেট। গোয়েন্দাদের দাবি, ওই প‌্যাকেটের মধ্য়েই ছিল হেরোইন। এর ওজন ৪৯৭ গ্রাম। বেশ ভালো মানের এই হেরোইনের দাম আন্তর্জাতিক বাজারে ৯৯ লাখ ৪০ হাজার টাকা বলে দাবি শুল্ক গোয়েন্দাদের। বৃহস্পতিবার ধৃত মাদক পাচারকারীকে ব‌্যাঙ্কশাল আদালতে তোলা হলে তাকে জেল হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। তাকে জেলের ভিতর জেরা করতে পারবেন শুল্ক দপ্তরের আধিকারিকরা।

Advertisement

গোয়েন্দা সূত্র জানিয়েছে, এর আগেও একাধিকবার পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে ওই ব‌্যক্তি। এই হেরোইন ভিনরাজ‌্য থেকে কলকাতায় পাচার হয়েছে, এমন সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না। কলকাতার কোনও মাদক পাচার চক্রকেই এই হেরোইন পাচারের ছক কষা হয়। ওই চক্রের মাথাদের সন্ধান চালানো হবে বলে জানিয়েছে শুল্ক দপ্তর।

[আরও পড়ুন: বৃহৎ অর্থনীতির মধ্যে দ্রুততম বৃদ্ধি ভারতেরই, সিলমোহর রাষ্ট্রসংঘের রিপোর্টে]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.