নিরুফা খাতুন: কলকাতা হাই কোর্টের রেজিস্ট্রারের গাড়িচালককে মারধরের মামলা। থানায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হল আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকিকে। বৃহস্পতিবার নওশাদকে নোটিস পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
মঙ্গলবার রাতে জয়নগর থেকে ফেরার পথে বাইপাসের কালিকাপুরে অভিষিক্তা আবাসনের কাছে নওশাদের গাড়ির সঙ্গে ধাক্কা লাগে হাই কোর্টের রেজিস্ট্রারের গাড়ি। অভিযোগ, রেজিস্ট্রারের চালক প্রতিবাদ করলে বিধায়কের চালক তাঁকে চড় মারেন ও দুর্ব্যবহার করেন। ঘটনার সময় বিধায়ক ও তাঁর দেহরক্ষী গাড়িতে ছিলেন। গড়ফা থানায় নওশাদ-সহ তিনজনের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে।
[আরও পড়ুন: দীপাবলির আগে ১০১ টাকা বাড়িয়ে বাণিজ্যিক গ্যাসের দাম ৫৭ টাকা কমাল কেন্দ্র]
এব্যাপারে আইএসএফ বিধায়ককে ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি। পুলিশ সূত্রে খবর, নওশাদের গাড়িটি বেপরোয়াভাবে এসে হাইকোর্টের রেজিস্ট্রারের গাড়িতে সজোরে ধাক্কা মারে। বিধায়কের উপস্থিতিতে তাঁর চালক রেজিস্ট্রারের গালে চড় মেরেছে বলে অভিযোগ। তাই চালকের পাশাপাশি বিধায়ক ও তাঁর দেহরক্ষীর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। তদন্ত শুরু হয়েছে। পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদের জন্য নোটিস পাঠিয়ে আইএসএফ বিধায়ককে থানায় ডাকা হয়েছে।
[আরও পড়ুন: পাঁচ বছর নয়, বিনামূল্যে রেশন ৩১ ডিসেম্বর পর্যন্ত! কেন্দ্রের বিজ্ঞপ্তিতে ধন্দ]
সর্বশেষ খবর
-
রোগীর পরিজনদের ‘সাহায্য’ করার নামে প্রতারণা! এসএসকেএম থেকে পুলিশের জালে মহিলা দালাল
-
সীমান্তে সন্ত্রাসবাদীদের ডেরা, চলছে জাল আইডি তৈরি চক্র! শমীকের হুঙ্কার, ‘যে কোনও মূল্যে বন্ধ করবই’
-
মহিলা যাত্রী তুলতে অনীহা-হেনস্তা! অভিযোগ শুনতে চালু হেল্পলাইন, আর কী নির্দেশ অর্জুনের?
-
যেন মেয়েদের শচীন! এক ইনিংসেই জোড়া সর্বকালীন রেকর্ড স্মৃতির, এশিয়া কাপের সেমিতে ভারত
-
‘নো এন্ট্রি’ অথচ শহরে ঢুকছে বেআইনি ট্রাক! পুলিশের জালে সিন্ডিকেটের পান্ডা, নেপথ্যে কারা?