Jadavpur Clash

প্রতীক ভাঙায় বামেদের নিশানা এবিভিপির, ছাত্র-সংঘাতে থানায় অভিযোগ যাদবপুর কর্তৃপক্ষের

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নির্দেশে তদন্ত কমিটি গঠন করা হবে।

গৌতম ব্রহ্ম
গৌতম ব্রহ্ম

শেষ আপডেট: আগস্ট ২১, ২০২৬, ১৭:১১

options
link
প্রতীক ভাঙায় বামেদের নিশানা এবিভিপির, ছাত্র-সংঘাতে থানায় অভিযোগ যাদবপুর কর্তৃপক্ষের
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে হুলস্থূল। ফাইল ছবি।

যাদবপুর কাণ্ডে থানায় লিখিত অভিযোগ দায়ের করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ক্যাম্পাসে বহিরাগতদের হামলার অভিযোগে তিন সদস্যের তদন্ত কমিটিও গঠন করতে চলেছে কর্তৃপক্ষ। জানা গিয়েছে, বিশ্ববিদ্যালয় চত্বরে থাকা সব সিসি ফুটেজ পুলিশের হাতে তুলে দেওয়া হবে। শুক্রবার শিক্ষকদের সঙ্গে বৈঠকের পর এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কর্তৃপক্ষের তরফে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নির্দেশে তদন্ত কমিটি গঠন করা হবে। বুধবার রাতের ঘটনায় যাদবপুর থানায় লিখিতভাবে অভিযোগ জানানো হয়েছে।

Advertisement

জানা যাচ্ছে, বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটিতে থাকতে পারেন বিশ্ববিদ্যালয়ের এক প্রাক্তন উপাচার্য, কলকাতার আরও একটি বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য এবং অন্য এক বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি বিভাগের অধিকর্তা।

সূত্রের খবর, বর্তমানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত কোনও প্রতিনিধিকে তদন্ত কমিটিতে রাখা হচ্ছে না। জানা যাচ্ছে, বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটিতে থাকতে পারেন বিশ্ববিদ্যালয়ের এক প্রাক্তন উপাচার্য, কলকাতার আরও একটি বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য এবং অন্য এক বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি বিভাগের অধিকর্তা। এই কমিটিই সব ঘটনা খতিয়ে দেখে রিপোর্ট দেবে।

Advertisement

বিশ্ববিদ্যালয়ের পরিবেশ নষ্টের অভিযোগ। শিক্ষক-পড়ুয়াদের দাবি মেনে যাদবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। সূত্রের খবর, যাদবপুরের অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে বহিরাগতরা ক্যাম্পাসে ঢুকে তাণ্ডব চালানোর পাশাপাশি বিশ্ববিদ্যালয় ভবনের সামনে আগুন ধরিয়েছে। অভিযুক্তদের চিহ্নিত করে কঠোর পদক্ষেপের আবেদন জানিয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তার জন্য ক্যাম্পাসের সব সিসি ক্যামেরার ফুটেজ পুলিশের হাতে তুলে দেওয়া হবে।

Advertisement

বুধবার রাতে অরবিন্দ ভবনে বহিরাগতদের হামলা, আগুন লাগানোর ঘটনা, বৃহস্পতিবার ক্যাম্পাসে ঢুকে ভাঙচুর এবং বিশ্ববিদ্যালয়ের প্রতীক ভাঙার প্রতিবাদে শুক্রবার দুপুর ২টো থেকে ৪টে পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। ফলক ভাঙার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপের দাবিতে পথে নামবে বলে জানিয়েছে এবিভিপি।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.