আমজনতার ভোগান্তি কমাতে মানবিক উদ্যোগ, রথের দিনেই কলকাতার পথে নামছে ‘মানবরথ’

বিনামূল্যে পরিষেবা দেবে এই 'মানবরথ'।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২২, ২০২০, ২০:৫৩

options
link
আমজনতার ভোগান্তি কমাতে মানবিক উদ্যোগ, রথের দিনেই কলকাতার পথে নামছে ‘মানবরথ’

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করোনা আতঙ্কে অনেকটাই বদলে গিয়েছে সকলের জীবনযাত্রা। সংক্রমণ রুখতে কাটছাট করা হচ্ছে উৎসবেও। অনেক জায়গায় বন্ধ রাখা হচ্ছে রথ যাত্রা। এই পরিস্থিতিতে রথের দিন থেকে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে বিশেষ উদ্যোগ নিলেন মন্ত্রী জাভেদ খান (Javed Khan) ও তাঁর পুত্র। তাঁদের উদ্যোগে মঙ্গলবার থেকে শহরের রাস্তায় নামতে চলেছে ‘মানবরথ’।

Advertisement

মারণ ভাইরাসের দাপটে দীর্ঘদিন স্তব্ধ ছিল জনজীবন। সম্পূর্ণ বন্ধ ছিল গণপরিবহণ। তবে চলতি মাসের শুরু থেকেই ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে পরিস্থিতি। টানা ছুটির পর ফের অফিসমুখো হয়েছেন চাকুরিজীবীরা। দীর্ঘদিনের আটকে থাকা কাজ সারতে পথে নামছেন কমবেশি অনেকেই। রাস্তায় নেমেছে বাস-অটোও। কিন্তু সংখ্যাটা নিতান্তই কম। সেই সঙ্গে মানতে হচ্ছে সামাজিক দূরত্ব। ফলে কম সংখ্যক যানে দূরত্ব বিধি মেনে গন্তব্য পৌছনো কার্যত দায় হয়ে দাঁড়িয়েছে আমজনতার পক্ষে। আবার সকলের পক্ষে ব্যক্তিগত গাড়িতে যাতায়াতও সম্ভব নয়। এতে সবচেয়ে বেশি ভোগান্তি হচ্ছে বৃদ্ধ ও শিশুদের। সেসব দিক বিবেচনা করেই রথের দিন থেকে কলকাতার রাজপথে ‘মানবরথ’ নামানোর পরিকল্পনা করেছেন জাভেদ খান ও তাঁর পুত্র ফইয়াজ খান। কিন্তু কী এই ‘মানবরথ’?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

auto-1

Advertisement

 

[আরও পড়ুন: পরিবারের আপত্তিতে হল না ঘর বাঁধা, একই ওড়নায় ফাঁস দিয়ে আত্মঘাতী যুগল]

জানা গিয়েছে, মোট দশটি অটোর ব্যবস্থা করা হয়েছে। যা দিনের নির্দিষ্ট সময়ে স্ট্যান্ডেই থাকবে। অটোগুলি বিনামূল্যে বিপর্যস্ত মানুষদের গন্তব্যে পৌঁছে দেবে। সূত্রের খবর, জিন মসজিদ থেকে পার্ক সার্কাস ও ডলফিন মোড় থেকে পার্ক সার্কাস পর্যন্ত যাওয়ার জন্য থাকছে ২ টি করে অটো। সাতগাছি থেকে পদ্মপুকুর ও গুলশান কলোনি থেকে টিআরএ হাসপাতালে যাওয়ার জন্য বরাদ্দ ৩ টি করে অটো। এতে সাধারণ মানুষের ভোগান্তি কিছুটা কমবে বলে মনে করা হচ্ছে। মন্ত্রী ও তাঁর পুত্রের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই।

[আরও পড়ুন: মাস্ক-হেলমেটে মুখ লুকিয়ে কেবল অপারেটরের অফিসে দুষ্কৃতী হানা, খোয়া গেল নগদ ও গয়না]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.