সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “মস্তানি করবেন না, দিনকাল খুব খারাপ। বাড়িতে থাকতে চান না অন্য কোথাও পাঠাব? আগামী ৬ মাস যেন কলেজের ত্রিসীমানায় না দেখি”, যোগেশচন্দ্র চৌধুরী ল’ কলেজের প্রাক্তন ৫ ছাত্রকে হুঁশিয়ারি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের।
যোগেশচন্দ্র ল’ কলেজের অধ্যক্ষ এবং অধ্যাপকের নিয়োগ নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন এক ছাত্র। তাঁকে আবার ৫ প্রাক্তন ছাত্র হুমকি দিচ্ছে বলে অভিযোগ ওঠে। সেকথা শোনার পর বিচারপতি গঙ্গোপাধ্যায় কলকাতা পুলিশের কমিশনার এবং চারুমার্কেট থানাকে প্রাক্তন ৫ ছাত্রকে এজলাসে পেশের নির্দেশ দেন। এই নির্দেশের পর সোমবার কলকাতা হাই কোর্টে হাজির করা হয় ওই পাঁচ ছাত্রকে।
[আরও পড়ুন: পুজোর মুখে অস্ত্রপাচারের পর্দাফাঁস, হাতেনাতে গ্রেপ্তার ৪ দুষ্কৃতী]
প্রাক্তন পড়ুয়াদের রীতিমতো হুঁশিয়ারি দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। ওই ছাত্রদের উদ্দেশে তিনি বলেন, “মস্তানি করবেন না, দিনকাল খুব খারাপ। বাড়িতে থাকতে চান না অন্য কোথাও পাঠাব?” আগামী ৬ মাস যেন তাদের কলেজের ত্রিসীমানায় না দেখা যায়, সে হুঁশিয়ারিও দেন বিচারপতি।
[আরও পড়ুন: কৌস্তভের পাশে শুভেন্দু! ধরনা আবহে পুজোর আগেই ঘর ভাঙছে কংগ্রেসের?]
সর্বশেষ খবর
-
বঙ্গবিভূষণ কেড়ে নেওয়ার পরেও নেতাজি নিয়ে মন্তব্যে আপসোস নেই! কী ব্যাখ্যা অনন্ত মহারাজের?
-
ভারতের ভূখণ্ড নিজেদের বলে দাবি নেপালের! প্রমাণ কই? বলেন্দ্র সরকার বলল, কাগজ নেই
-
মহিলাদের বছরে ৫০ হাজার, নির্বাচনের মুখে যোগীরাজ্যে নয়া প্রকল্প! ‘ভোট কেনার চেষ্টা’, তোপ অখিলেশের
-
অ্যাপে পরিচয়, ১০ মাসের বিয়ে! মৃত্যুর আগে স্বামীকে শেষবার কী বলেছিলেন এনআরএসের নার্স?
-
আন্তর্জাতিক বাঁহাতি দিবসে নজির স্টার্কের, অস্ট্রেলিয়ার মাটিতে দাপট বাংলাদেশেরও