রাতের শহরে ফিরল আতঙ্ক, স্টেশন চত্বরে গণধর্ষিতা তরুণী

আজই চিংড়িহাটায় চলন্ত বাসে শ্লীলতাহানি করা হয় এক তরুণীর।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৪, ২০১৮, ১২:৩৪

options
link
রাতের শহরে ফিরল আতঙ্ক, স্টেশন চত্বরে গণধর্ষিতা তরুণী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের গণধর্ষণের কলঙ্ক রাতের শহরে। এবার স্যার গুরুদাস হল্ট স্টেশন চত্বরে নির্যাতনের শিকার হলেন এক মহিলা। রাতের অন্ধকারে স্টেশন সংলগ্ন এলাকাতেই তিনজন তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ। তদন্তে নেমে তরুণীর অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে তিন অভিযুক্তকে।

Advertisement

[  পঞ্চায়েত ভোটে বাংলায় গণতন্ত্রকে হত্যা করা হয়েছে, দাবি কৈলাশের ]

Advertisement

জানা যাচ্ছে, নির্যাতিতা তরুণীর বাড়ি বাসন্তী এলাকায়। তাঁর এক আত্মীয় অসুস্থ। তিনি ন্যাশনাল মেডিক্যালে ভরতি। সেখানেই অসুস্থ আত্মীয়াকে দেখতে এসেছিলেন তিনি। ফেরার পথে এক যুবকের সঙ্গে স্যার গুরুদাস হল্ট এলাকায় যান। অভিযোগ, সেখানেই ওই যুবক তাঁর সঙ্গে ঘনিষ্ট হওয়ার চেষ্টা করে। তার সঙ্গে জোর করে শারীরক সম্পর্ক স্থাপন করে ও নির্যাতন চালায়। সেই সময় ঘটনাস্থলে উপস্থিত হয় আরও তিনজন। তারাও ওই তরুণীকে ধর্ষণ করে বলে অভিযোগ। রাতের অন্ধকারেই বেশ কিছুক্ষণ ধরে চলে এই নির্যাতনের পালা। পরে শিয়ালদহ জিআরপিতে এসে অভিযোগ জানান ওই তরুণী। তাঁর অভিযোগের ভিত্তিতে এখনও পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

Advertisement

[  হাঁটু, কনুই, হ্যান্ডব্যাগেও আত্মরক্ষা করুন ‘তেজস্বিনী’রা, পাঠ কলকাতা পুলিশের ]

পুলিশ সূত্রে খবর, ওই তরুণীর গোপন জবানবন্দি নেওয়া হবে। প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি নেওয়া হবে। যে যুবকের সঙ্গে তিনি স্যার গুরুদাস হল্ট সংলগ্ন এলাকায় গিয়েছিলেন, সে তরুণীর পূর্ব পরিচিত কি না তা খতিয়ে দেখা হচ্ছে। কেন বা কী উদ্দেশ্যে ফেরার পথে তরুণী ওই পথে গিয়েছিলেন তা এখনও স্পষ্ট নয়। সে ব্যাপারেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।  ইতিমধ্যেই গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ওই তিন যুবককে। তরুণীর শারীরিক পরীক্ষা হচ্ছে। ঘটনাস্থল থেকে নমুনাও সংগ্রহ করা হচ্ছে। গণধর্ষণের মামলা রুজু করেছে পুলিশ।

এদিকে আজই চিংড়িহাটার কাছে চলন্ত বাসে এক তরুণীর শ্লীলতাহানি করা হয়। বছর পঁয়তাল্লিশ বছরের এক ব্যক্তি তাঁকে শারীরিকভাবে হেনস্তা করতে থাকে। চিংড়িহাটার কাছে তিনি সরব হন। সহযাত্রীরাও সহযোগিতা হন। পরে খবর দেওয়া হয় বিধাননগর দক্ষিণ থানায়। অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় ওই ব্যক্তিকে।

 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.