মায়ের মৃত্যুসংবাদ শুনে ‘একাকীত্বে’ আত্মহত্যা মেয়ের

‘একাকীত্বে’ আত্মহত্যা৷

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৩০, ২০১৮, ১৮:২৯

options
link
মায়ের মৃত্যুসংবাদ শুনে ‘একাকীত্বে’ আত্মহত্যা মেয়ের

অর্ণব আইচ: বাবা মারা গিয়েছেন আগেই৷ তারপর চারবছর ধরে মায়ের সঙ্গে জীবন কাটছিল তাঁর৷ কিন্তু আচমকাই ছন্দপতন৷ নার্সিংহোমের বেড ছেড়ে আর বাড়ি ফেরা হল না মায়ের৷ এই খবর পেয়েই ‘একাকীত্বে’ আত্মহত্যার সিদ্ধান্ত কলেজ ছাত্রী মেয়ের৷ তিলজলায় বাড়ি থেকেই মিলল উত্তরা চৌধুরি ওরফে জুয়েল নামে ওই তরুণীর ঝুলন্ত দেহ৷

Advertisement

সদ্যই ঊনিশে পা দিয়েছিলেন উত্তরা৷ বন্ধুবান্ধবের তালিকা খুব একটা লম্বা ছিল না তার৷ বাবা-মা ছাড়া কাছের বলতে কেউই ছিল না উত্তরার৷ ২০১৪ সালে কিডনিজনিত সমস্যা দেখা দেয় উত্তরার বাবা উত্তম চৌধুরির৷ স্বামীকে বাঁচাতে নিজের একটি কিডনি দিয়ে দেন উত্তরার মা৷ কিন্তু তাতেও উত্তম চৌধুরিকে বাঁচানো যায়নি৷ স্কুলের গণ্ডি পেরোনোর আগেই বাবাকে হারান উত্তরা৷ এরপর মা-ই হয়ে ওঠে তাঁর একমাত্র সঙ্গী৷ ইতিমধ্যেই স্কুল ছেড়ে হেরম্বচন্দ্র কলেজের বাণিজ্য বিভাগে ভরতি হন তিনি৷ নতুন কলেজ, বন্ধুবান্ধব, হইহুল্লোড় আর মাকে নিয়ে দিব্যি কাটছিল প্রথম বর্ষের ছাত্রীর জীবন৷

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[শহরে ফাঁস চিনা পাচারচক্র, উদ্ধার ৪০ কোটি টাকার নিষিদ্ধ মাদক]

এদিকে, স্বামীকে একটি কিডনি দানের পর থেকেই অসুস্থ হতে শুরু করেন উত্তরার মা৷ বৃহস্পতিবার তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয়৷ শহরের এক নার্সিংহোমে ভরতি করা হয় উত্তরার মা জুলি চৌধুরিকে৷ শুক্রবার রাতে উত্তরা জানতে পারে মা আর নেই৷ বেসরকারি হাসপাতালের তরফে জানান হয়, ব্রেন ডেথ হয়েছে জুলি চৌধুরির৷

Advertisement

[আলো-সুর-মূর্তিতে ফুটে উঠবে বাংলার বিপ্লব, শুরু মহাজাতি সদনের নয়া অধ্যায়]

মায়ের মৃত্যুর খবর পেয়ে শুক্রবার রাতে দোতলার ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেন উত্তরা৷ কিছুক্ষণ পর প্রতিবেশীরা তাঁকে ডাকাডাকি শুরু করে৷ হাজার ডাকাডাকিতেও সাড়া পাওয়া যায়নি ওই তরুণীর৷ বাধ্য হয়েই ঘরের দরজা ভাঙা হয়৷ দরজা খুলেই অবাক হয়ে যান প্রতিবেশীরা৷ প্রত্যক্ষদর্শীরা জানান, সিলিং ফ্যান থেকে গোলাপি রঙের ওড়না দিয়ে উত্তরার দেহ ঝুলতে দেখেন তাঁরা৷ তড়িঘড়ি ক্যালকাটা ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় উত্তরাকে৷ ততক্ষণে মারা গিয়েছেন কলেজ ছাত্রীও৷

পুলিশের দাবি, বাবার মৃত্যুর শোক ভুলতে না ভুলতেই মায়ের মৃত্যু মানতে পারেনি উত্তরা৷ ভাইবোন না থাকায় একা হয়ে যাওয়ার আশঙ্কা গ্রাস করেছিল তাকে৷ তাই মায়ের মৃত্যুসংবাদ পেয়েই আত্মহত্যার সিদ্ধান্ত নেন তিনি৷

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.