অর্ণব আইচ: বিদেশে চাকরির ফাঁদে শহরের এক নামী চিকিৎসক৷ কলকাতায় তাঁকে প্রতারণা করে সেই টাকা নাগাল্যান্ড থেকে মধ্যপ্রাচ্যে পাঠানো হয়েছে বলে এনআইএ-র কাছে সরাসরি অভিযোগ জানিয়েছেন চিকিৎসক৷ কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনআইএকে করা ওই অভিযোগের ভিত্তিতেই এই ঘটনার তদন্ত শুরু করেছে লালবাজারের সাইবার থানা৷
[ছাত্রীর শ্লীলতাহানির ঘটনায় স্কুল চত্বরে ধুন্ধুমার, মাথা ফাটল অভিভাবকের]
এই বিষয়ে চিকিৎসক ডা. সুমিত আচার্য জানান, মধ্য প্রাচ্যে একটি হাসপাতালে চাকরির জন্য তাঁর ও তাঁর পরিবারের সদস্যদের ভিসা করিয়ে দেওয়া হবে বলে ১ লাখ ৯৫ হাজার টাকা নেওয়া হয়। ওই টাকা যাতে কোনও খারাপ কাজে লাগানো না হয়, সে জন্যই একজন নাগরিক হিসাবে তিনি বিষয়টি এনআইএকে সরাসরি জানিয়ে অভিযোগ দায়ের করেন৷
গোয়েন্দা সূত্র জানিয়েছে, অনেক সময় এমনও দেখা যায় যে, জঙ্গি গোষ্ঠী নিজেদের তহবিল বাড়ানোর জন্য এই ধরনের প্রতারণার ফাঁদ পাতে। তাই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। লালবাজারের সূত্র জানিয়েছে, চিকিৎসকের অভিযোগটি এনআইএ রাজ্য পুলিশকে জানায়। এর পর ভবানী ভবন থেকে অভিযোগটি পাঠানো হয় লালবাজারে। কলকাতা পুলিশের কর্তাদের নির্দেশে সাইবার থানা তদন্ত শুরু করেছে৷
[জোয় শহরে আসছেন সুরেশ প্রভু-সহ একাধিক বিজেপি নেতা]
পুলিশ জানিয়েছে, শহরের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. সুমিত আচার্যর সঙ্গে ই-মেলের মাধ্যমে যোগাযোগ হয় মধ্যপ্রাচের এক ব্যক্তির সঙ্গে, যিনি নিজেকে মধ্য প্রাচ্যের একটি হাসপাতালের চিকিৎসক ডা. আদিল এব্রাহাম বলে পরিচয় দেন। মধ্য প্রাচ্যের ওই হাসপাতালে চাকরির জন্য আবেদন করেন চিকিৎসক। ডা. এব্রাহাম মেল করে তাঁকে জানান, হৃদরোগ বিশেষজ্ঞ হিসাবে তাঁকে হাসপাতালে নিয়োগ করতে হাসপাতাল কর্তৃপক্ষ রাজি। তাঁকে ওই হাসপাতালের পরিচিত এক ট্রাভেল এজেন্ট ফিলিপ ইউসুফের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। ভিসার জন্য ওই এজেন্টের পক্ষ থেকে তাঁকে ১ লাখ ৯৫ হাজার টাকা জমা দিতে বলা হয়। এজেন্টের কথামতোই তিনি নাগাল্যান্ডের ডিমাপুরে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে নুপালি সেমা নামে একজনের অ্যাকাউন্টে ওই টাকা পাঠান। কিন্তু টাকা পাঠানোর পর থেকেই ডা. আদিল এব্রাহাম ও ফিলিপ ইউসুফ তাঁর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। চিকিৎসক মেল পাঠিয়েও কোনও জবাব পাননি।
[পুজোতেও নেই ছাড়, হেলমেটহীন বেপরোয়া বাইক আরোহীদের সতর্ক করল পুলিশ]
গত মার্চ মাসেই তিনি ওই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে পুরো ঘটনাটি জানান৷ কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ তাঁকে সাহায্য করেনি। তিনি টাকাও ফেরত পাননি। গোয়েন্দা সূত্র জানিয়েছে, তদন্ত শুরু করে তাঁরা অভিযুক্তদের বিষয়ে খোঁজখবর নিচ্ছেন। যদিও আদিল বা ফিলিপ অভিযুক্তদের আসল পরিচয় কি না, তা নিয়েও দেখা দিয়েছে ধন্দ। পুরো বিষয়টির পিছনে নাইজেরিয় প্রতারণা চক্র রয়েছে, এমন সম্ভাবনা পুলিশ উড়িয়ে দিচ্ছে না। ব্যাংক অ্যাকাউন্টের সূত্র ধরে নাগাল্যান্ডের নুপালি সেমার আসল পরিচয় জেনে চক্রের চাঁইদের ধরার চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
সর্বশেষ খবর
-
বাধা দিয়েছিল তৃণমূল! সেই বাগেশ্বর বাবাকে ব্রিগেডে ধর্মসভা করার আহ্বান মুখ্যমন্ত্রী শুভেন্দুর
-
ধ্বংসস্তূপ থেকেই জীবনের পথে নেপাল! উদ্ধার আরও ৩ ভারতীয়, সুখবর জানাল বিদেশমন্ত্রক
-
সরকারি আবাসনে দ্বিতীয় ফ্ল্যাট কিনতে পারবেন আবাসিকরাও, নিয়ম শিথিল করল শুভেন্দু সরকার
-
জন্মাষ্টমীতে ফিনফিনে শাড়িতে শরীর দেখিয়ে নাচ! ‘রাধা হওয়ার শখ’, ট্রোলড সঞ্চালিকা অনসূয়া
-
জমি দুর্নীতি মামলায় প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয়ের বিরুদ্ধে ১৫ পাতার চার্জশিট সিআইডির, অভিযুক্ত আর কারা?